বাংলা – সেট: ২৭ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২৫, ২৬, ২৭ ও ২৮। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হয়েছে। ২৮ টি সেটে মোট প্রশ্ন আছে ২৮০ টি। পরীক্ষার আগে সম্ভব হলে সেটগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট : ২৭
২৬১. কোনটি ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. পর্বত খ. শৈল
গ. গিরি ঘ. ধরণি
২৬২. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. খরগোশ খ. সমুদ্র
গ. সূর্য ঘ. চাঁদ
২৬৩. ‘চোখ’-এর সমার্থক শব্দ কোনটি নয়?
ক. আঁখি খ. নেত্র
গ. লোচন ঘ. দেখা
২৬৪. সমার্থক শব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ
খ. সমশব্দ
গ. সমোচ্চরিত শব্দ
ঘ. প্রতিশব্দ
ক. পৃথিবী খ. গগন
গ. বিশ্ব ঘ. অবনি
২৬৬. ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. পর্বত খ. পৃথিবী
গ. মাতা ঘ. সমুদ্র
২৬৭. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ–বিষয়ক সমার্থক কোনটি?
ক. বারি খ. পাদব
গ. অম্বুদ ঘ. কুন্তল
২৬৮. ‘গাল’ শব্দের প্রতিশব্দ কী?
ক. ভালো খ. কপাল
গ. কপোল ঘ. কালিক
২৬৯. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নীর খ. জলদ
গ. কিনারা ঘ. বারিদ
২৭০. ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ব্যোম খ. পল্লব
গ. দ্রুম ঘ. ভূধর
সঠিক উত্তর: ২৬১.ঘ ২৬২.ঘ ২৬৩.ঘ ২৬৪.ঘ ২৬৫.খ ২৬৬.খ ২৬৭.ঘ ২৬৮.গ ২৬৯.ক ২৭০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা