বাংলা – সেট: ২৮ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ২৫, ২৬, ২৭ ও ২৮। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হয়েছে। ২৮ টি সেটে মোট প্রশ্ন আছে ২৮০ টি। পরীক্ষার আগে সম্ভব হলে সেটগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা – সেট: ২৮
২৭১. ‘দ্রুম’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. বিহঙ্গ খ. বৃক্ষ
গ. মেঘ ঘ. পাহাড়
২৭২. নিচের কোন শব্দ যুগল সমশব্দ?
ক. কুতি, কৃতী
খ. সাঁইবাবা, সাধুবাবা
গ. নাক, নাসা
ঘ. উদর, জঠর
২৭৩. ‘জলদ’ শব্দের অর্থ কী?
ক. অগ্নি খ. গিরি
গ. প্রস্তর ঘ. মেঘ
২৭৪. ‘অক্ষি’ শব্দের অর্থ কী?
ক. কেশ খ. চিকুর
গ. চোখ ঘ. বাহু
২৭৫. ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. স্বর্গ খ. পুষ্প
গ. বৃক্ষ ঘ. পদ্ম
২৭৬. ‘অশ্ম’ অর্থ কী?
ক. ঘোড়া খ. পাথর
গ. ধারালো ঘ. আশাহীন
২৭৭. ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ কোনগুলো?
ক. অংশু, জ্যোতি খ. অতি, অতীব
গ. অংশু, কর ঘ. বহ্নি, পাবক
২৭৮. যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের কী শব্দ বলে?
ক. বিকল্প শব্দ
খ. বিপরীতার্থক
গ. সমোচ্চারিত শব্দ
ঘ. প্রতিশব্দ
২৭৯. ‘সুন্দর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. জিৎ খ. কুৎসিত
গ. কদাকার ঘ. অসুন্দর
২৮০. ‘কাঁচা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. গুণ খ. পুণ্য
গ. পাকা ঘ. অপরিপক্ব
সঠিক উত্তর: ২৭১.খ ২৭২.ঘ ২৭৩.ঘ ২৭৪.গ ২৭৫.গ ২৭৬.খ ২৭৭.ঘ ২৭৮.খ ২৭৯.খ ২৮০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা