বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।প্রাণ
২২। ‘কানন’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. গগন খ. অম্বর গ. বাগান ঘ. সরোবর
২৩। ‘সূর্যকরে’ শব্দের অর্থ কী?
ক. সূর্যের সঙ্গে খ. সূর্যের আলোতে
গ. সূর্যের হাতে ঘ. অন্ধকার রাতে
২৪। ‘চিরতরঙ্গিত’ শব্দটি অর্থ কী?
ক. প্রতীয়মান খ. বহমান গ. অসমান ঘ. মূর্তমান
২৫। ‘ঠাঁই’ শব্দের অর্থ কী?
ক. আশ্রয় খ. স্থির গ. হতে ঘ. মাঝে

২৬। ‘ধরায়’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. কাননে খ. ভুবনে
গ. আলয়ে ঘ. হূদয়ে
২৭। ‘প্রাণ’ কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে?
ক. মানসী খ. সোনার তরী
গ. কল্পনা ঘ. কড়ি ও কোমল
২৮। ‘প্রাণ’ কবিতার ভাষারীতি কী?
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. মিশ্র
২৯। ‘প্রাণ’ কবিতার প্রথম দুটি চরণে ফুটে উঠেছে—
ক. আকাঙ্ক্ষা খ. উদ্দীপনা
গ. বীতস্পৃহা ঘ. হতাশা
৩০। ‘গাঁথিয়া’ শব্দটি চলিত রূপ কী হবে?
ক. গেঁথে খ. গাঁথি গ. গ্রন্থি ঘ. গাঁথিয়ে।
অন্ধবধূ
১। ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লে¬খ আছে?
ক. কাক খ. চোখ গেল গ. কোকিল ঘ. শালিক
২। যতীন্দ্রমোহন বাগচীর জন্ম কোন জেলায়?
ক. চব্বিশ পরগনা খ. বর্ধমান গ. নদীয়া ঘ. কুষ্টিয়া
৩। গ্রাম্যজীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্রমোহনের ভাষারীতি কেমন?
ক. হাস্যমধুর খ. কঠিন-কোমল
গ. সহজ-সরল ঘ. বিষয় বিপ্রতীপ
৪। ‘নীহারিকা’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯১৮ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯২৭ সালে ঘ. ১৯৩৬ সালে
৫। ‘পায়ের তলায় নরম ঠেকল কী!’—এখানে ‘ঠেকল’ কথাটির মানে কী?
ক. ধাক্কা লাগল খ. অনুভূত হলো
গ. লেগে রইল ঘ. বাধা দিল
৬। পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি?
ক. কাদামাটি খ. আমের খোসা
গ. শ্যাওলা ঘ. ঝরা বকুল
৭। ‘আকাশ-পাতাল কতই মনে হয়।’ এখানে ‘আকাশ-পাতাল’ মানে কী?
ক. প্রচুর ব্যবধান খ. উঁচু-নিচু
গ. ছোট-বড় ঘ. ইতস্তত-বিক্ষিপ্ত
৮। ‘আমের গায়ে বরণ দেখা যায়?’ কোন ইঙ্গিতবহ?
ক. আমের গুটি আসা খ. আম পাকার লক্ষণ
গ. আমের রূপ দর্শন ঘ. আমের বোল ফোটা
৯। অন্ধবধূ কী জানতে চেয়েছিল?
ক. বৈশাখ আসতে কত দিন বাকি
খ. জ্যৈষ্ঠ আসতে কত দিন বাকি
গ. আষাঢ় আসতে কত দিন বাকি
ঘ. শ্রাবণ আসতে কত দিন বাকি
১০। ‘জ্যৈষ্ঠ আসার কত দিন বাকি’—এ কথাটি জানার মাধ্যমে অন্ধবধূটি প্রকৃতপক্ষে কী জানতে চেয়েছে?
ক. বসন্ত ঋতুর কথা খ. শীত ঋতুর কথা
গ. গ্রীষ্ম ঋতুর কথা ঘ. হেমন্ত ঋতুর কথা
১১। ‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই’— এখানে ‘ভাই’ কে?
ক. দাদা খ. ঠাকুরপো গ. ঠাকুরঝি ঘ. ছোট ভাই
১২। ‘কোকিলের ডাক’ বধূটির কাছে কিসের ইঙ্গিত বাহক?
ক. বসন্তকালের খ. গ্রীষ্মকালের
গ. আম পাকার ঘ. ভালোবাসার
১৩। অন্ধবধূ কোকিলের ডাক শুনেছে কখন?
ক. অনেক আগে খ. কয়েক দিন আগে
গ. সকালবেলা ঘ. দুপুরবেলা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাণ
২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. ক।
অন্ধবধূ
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা