
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অন্ধবধূ
১৪। ‘দখিন হাওয়া’ বন্ধ হওয়া কিসের ইঙ্গিত দেয়?
ক. বসন্ত ঋতুর খ. শীত ঋতুর
গ. হেমন্ত ঋতুর ঘ. শরত্ ঋতুর
১৫। দীঘির ঘাটে কোনটি জাগে?
ক. নতুন সিঁড়ি খ. শ্যাওলা
গ. কচুরিপানা ঘ. নতুন কাঠ
১৬। ‘সিঁড়ি জাগা’ মানে কী?
ক. সিঁড়ির নিদ্রাহীভঙ্গ খ. সিঁড়ি দৃশ্যমান হওয়া
গ. সিঁড়ির উদ্বোধন ঘ. সিঁড়ির মুক্তিলাভ
১৭। নতুন সিঁড়িটি কেমন?
ক. ঝকঝকে তকতকে খ. শ্যাওলা-পিছল
গ. সাদা ফকফকে ঘ. নোংরা আবর্জনাপূর্ণ
১৮। ‘মন্দ নেহাত হয় না কিন্তু তায়- অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়।’ —পঙক্তিটির মধ্যে কোনটি ফুটে উঠেছে?
ক. উপলব্ধির গভীরতা
খ. অন্ধবধূর মুক্তিলাভ
গ. অন্ধবধূর হূদয়বেদনা
ঘ. দ্বন্দ্ব-সংঘাত থেকে মুক্তি
১৯। আবার বিয়ে হবে কখন?
ক. চৈত্রে খ. বৈশাখে গ. জ্যৈষ্ঠে ঘ. আষাঢ়ে
২০। কার ভরসা আছে?
ক. ‘চোখ গেল’র খ. অন্ধবধূর
গ. চক্ষুহীনার ঘ. ঠাকুরঝির
২১। অন্ধবধূর মনের ব্যথা ভোলায়—
i. শীতের জলের পরশ
ii. দুঃখের আলাপ
iii. দাদার প্রত্যাবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
সোবহান জোয়ারদার গরমের হাত থেকে বাঁচতে পাটি পেতে শুয়েছিলেন উঠানে। মাঝরাতে শরীরের একটি অংশে বেশ ঠান্ডা অনুভূত হওয়ায় এবং শীতল বস্তুটির চলমানতায় বুঝতে পারে, কোন একটি সাপ তার গায়ের ওপর উঠেছে।
২২। উদ্দীপকের ভাবটি কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. লাইব্রেরি খ. ফুলের বিবাহ
গ. অন্ধবধূ ঘ. নিমগাছ
২৩। উদ্দীপকে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক. বুদ্ধিমত্তা খ. অনুভূতির তীক্ষতা
গ. বিচক্ষণতা ঘ. ভীতি
২৪। ‘মধুমদির বাসে’ বলতে বোঝায়—
ক. ফুলের গন্ধে মোহময়
খ. আতরের গন্ধে মোহময়
গ. মধুর গন্ধে মোহময়
ঘ. মৃত্তিকার গন্ধে মোহময়
২৫। নানান ভাবনা-অনুভাবনা অর্থে ব্যবহূত হয় নিচের কোনটি?
ক. দা-কুমড়া খ. আদায়-কাঁচকলায়
গ. সাপে-নেউলে ঘ. আকাশ-পাতাল
২৬। ‘অন্ধবধূ’ কবিতায় ‘বাসে’ কথাটির মানে কী?
ক. বাসস্থানে খ. গৃহে গ. সুগন্ধে ঘ. দুর্গন্ধে
২৭। ‘মধুমদির’ কথাটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
ক. নান্দনিক খ. সুস্নিগ্ধ গ. মোহময় ঘ. সুতীব্র
২৮। সমাজ কাদেরকে অবজ্ঞা করে?
ক. দৃষ্টিহীনদের খ. ক্ষমতাবানদের
গ. অসহায়দের ঘ. আশাবাদীদের
২৯। দৃষ্টিহীন হলেই নিজেকে—
ক. অসহায় ভাবা ঠিক নয়
খ. অন্যের সাহায্যে চলা উচিত
গ. সাহসী হতে হবে
ঘ. দুর্বল ভাবতে হবে
৩০। ‘অন্ধবধূ’ কবিতা থেকে বোঝা যায়—
i. অন্ধবধূ জীবন নিয়ে শঙ্কিত
ii. অন্ধবধূ নানাভাবে বঞ্চিত
iii. অন্ধবধূকে নিয়ে অনেকেই অসন্তুষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামী শুক্রবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অন্ধবধূ
১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা