বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সেইদিন এই মাঠ
২৭। ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. বনলতা সেন খ. রূপসী বাংলা
গ. ঝরা পালক ঘ. ধূসর পাণ্ডুলিপি
২৮। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় মোট কটি চরণ আছে?
ক. দশ খ. এগারো গ. বারো ঘ. তেরো
২৯। ‘সেইদিন এই মাঠ’ কবিতাটির নামকরণ করা হয়েছে—

ক. রূপকের আশ্রয় ঘ. অন্তর্নিহিত তাত্পর্যের ওপর

গ. বিষয়বস্তুর ওপর ঘ. দার্শনিক তত্ত্বের ওপর
৩০। বিষয়বস্তু বিচারে ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি—
ক. দার্শনিকতামূলক খ. প্রকৃতিবিষয়ক
গ. দেশপ্রেমমূলক ঘ. মৃত্যুর ভাবনাবিষয়ক।
পল্লীজননী
১। বাঁশবনে বসে কোন পাখি ডাকে?
ক. কোকিল খ. কানাকুয়ো গ. হুতুম ঘ. দোয়েল
২। নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?
ক. নিবু নিবু দীপ খ. ঘোর অন্ধকার
গ. হুতুমের ডাক ঘ. ঝড়ের কাঁপন
৩। জসীমউদ্দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. গোবিন্দপুর খ. তাম্বুলখানা
গ. মাহমুদপুর ঘ. কদমতলী
৪। জসীমউদ্দীনের কোন কাব্য বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে?
ক. রাখালী খ. নকশী কাঁথার মাঠ
গ. বালুচর ঘ. সোজন বাদিয়ার ঘাট
৫। ‘পল্লী¬জননী’ কবিতায় কোথায় ‘নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে?
ক. শিয়রের কাছে খ. দুয়ারের কাছে
গ. দীপদানিতে ঘ. টেবিলের ওপর
৬। ‘পল্লী¬জননী’ কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
ক. বন্ধদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য
খ. গোপন অভিযানে যাওয়ার জন্য
গ. পেটের ক্ষুধার কারণে
ঘ. রোগযন্ত্রণার কারণে
৭। কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লীজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায়?
ক. এঁদো ডোবা খ. ছোট কুঁড়েঘর
গ. নিবু নিবু দীপ ঘ. ঘোর ঘোর আন্ধার
৮। ‘পল্লী¬জননী’ কবিতায় উল্লি¬খিত ছেলে কোন বয়সী?
ক. শিশু খ. বালক গ. কিশোর ঘ. যুবক
৯। কোথা থেকে পচান পাতার ঘ্রাণ বের হচ্ছে?
ক. এঁদো ডোবা খ. এঁদো পুকুর
গ. পচা নর্দমা ঘ. মজা পুকুর
১০। ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
ক. বিকেল খ. দুপুর গ. সন্ধ্যা ঘ. সকাল
১১। ‘সারা গয়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মৃদু শাসন খ. সোহাগ গ. সান্ত্বনা ঘ. দোয়া
১২। স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন?
ক. পীরের দোয়া কামনা খ. রোজা মানত
গ. নামাজের ঘরে মোমবাতি মানত
ঘ. চোখের জলে মোনাজাত
১৩। ‘পল্লী¬জননী’ কবিতার কয়টি পাখির নাম রয়েছে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
১৪। কানাকুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?
ক. অন্য পাখিদের ভয়ে খ. স্বাচ্ছন্দ্যবোধ করে
গ. সাপখোপের ভয়ে ঘ. ওখানেই তার বাস
১৫। ‘যে কথা ভাবিতে পরাণ শিহরে’—কোন কথা?
ক. সংসারের খ. ছেলের মৃত্যুর
গ. আয়-রোজগারের ঘ. নিঃসঙ্গ জীবনের
১৬। ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?
ক. করিমের খ. রহিমের গ. আবিরের ঘ. মাসুদের
১৭। ‘ওঝা’ বোঝাতে ‘পল্লী¬জননী’ কবিতায় কোন নামটি এসেছে?
ক. আজিজ খ. সোলেমান গ. করিম ঘ. রহিম
১৮। ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?
ক. ঘুঁড়ি খ. লাটাই গ. বাঁশি ঘ. বড়শি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সেইদিন এই মাঠ
২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. ক।
পল্লীজননী
১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ।
মোস্তাফিজুর রহমান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা