বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

পল্লীজননী
১৯। ‘পল্লী¬জননী’ কবিতায় কোন সিকার নাম করা হয়েছে?
ক. সমুদ্রকলি খ. ফুলঝুরি গ. সাতনরি ঘ. বসন্তবাহার
২০। মা ছেলের রোগমুক্তির জন্য কজনের কাছে আকুতি জানিয়েছেন?
ক. একজনের খ. দুজনের গ. তিনজনের ঘ. চারজনের
২১। ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
ক. দুই জায়গায় খ. তিন জায়গায়
গ. চার জায়গায় ঘ. পাঁচ জায়গায়
২২। ছেলে মাকে না বলে কোথায় গিয়েছিল?
ক. বিলে খ. মাঠে গ. বনে ঘ. নদীতে
২৩। মায়ের ভাষায় মোসলমানের কোনটি দেখতে নাই?
ক. যাত্রা খ. বায়োস্কোপ গ. আড়ং ঘ. খেলা
২৪। ‘হুড়ুম’ শব্দ দ্বারা কবি কোনটিকে নির্দেশ করেছেন?
ক. চিরা খ. খই গ. ছাতু ঘ. মুড়ি
২৫। যে পাখিগুলোর নাম ‘পল্লীজননী’ কবিতায় এসেছে—
i. দোয়েল, ডাহুক, কানাকুয়ো ii. কানাকুয়ো, বাদুর, হুতুম
iii. হুতুম, ডাহুক, বাদুর
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
‘ছেলে জেদী, পড়তে চায় না। কেবল খেলার নেশা। হরেক বায়না। মা ভাবেন, নসু কোবরেজের কাছ থেকে একটি তাবিজ এনে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে।’
২৬। উদ্দীপকের ভাবনাটি পল্লীজননীর যে পরিচয়টি মনে করিয়ে দেয়—
ক. ধর্মবোধ খ. ভুল চিকিত্সা গ. কুসংস্কার ঘ. অতিভাবনা
২৭। যে চরণে উল্লি¬খিত ভাবের পরিচয় আছে—
i. ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর
ii. যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে
iii. মরণের দূত এলো বুঝি হায় হাঁকে মায় দূর দূর
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২৮। ‘আড়ং’ শব্দের অর্থ কী?
ক. সমাবেশ খ. হাট গ. স্থান ঘ. উত্সব
২৯। ‘হর্ষে’ শব্দেটির দ্বারা কবি কোনটি বোঝাতে চেয়েছেন?
ক. বেদনা খ. আগ্রহ গ. উত্তেজনা ঘ. আনন্দ
৩০। ‘পল্লী¬জননী’ কবিতায় ‘জোনাকী’ শব্দটি কবি কবার ব্যবহার করেছেন?
ক. একবার খ. দুবার গ. তিনবার ঘ. বারচারেক।
আমি কোনো আগন্তুক নই
১। আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
ক. পাখির খ. কদম আলীর
গ. জোনাকীর ঘ. জমিলার মায়ের
২। কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
ক. শপথ নেওয়ার জন্য খ. পরশ অনুভব করার জন্য
গ. কবিকে খুঁজে পাওয়ার জন্য
ঘ. অস্তিত্ব প্রমাণ করার জন্য
# নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
রিপভ্যান উইংকল দীর্ঘ বিশ বছর পর তার গাঁয়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি। সবাই তার দিকে উত্সুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে তার স্বজন টম এলে সব শঙ্কার অবসান ঘটে।
৩। উদ্দীপকের টমের সঙ্গে ‘আমি কোনো আগন্তুক নই-’ কবিতায় সাদৃশ্য রয়েছে—
i. জমিলার মায়ের ii. কদম আলীর iii. অবোধ বালকের
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৪। এরূপ সাদৃশ্যের কারণ কী?
ক. বার্ধক্য খ. চিরচেনা গ. পরিচিত ঘ. স্বাজাত্যবোধ
৫। কবি আহসান হাবীবের অধ্যয়ন কত দূর পর্যন্ত?
ক. আইএ খ. এসএসসি গ. বিএ ঘ. এম এ
৬। আহসান হাবীব সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং কার সপক্ষে বক্তব্য দেন?
ক. জীবনবোধের খ. আশাবাদের
গ. আর্তমানবতার ঘ. আগন্তুকের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পল্লীজননী
১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. ঘ ৩০. খ।
আমি কোনো আগন্তুক নই
১. খ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা