বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আমি কোনো আগন্তুক নই
৭। কবির বক্তব্য অনুযায়ী আসমানের তারা কী?
ক. সাক্ষী খ. আগন্তুক গ. স্বজন ঘ. অভ্যাসগত
৮। কোথাকার ফুল সাক্ষী?
ক. বাগানের খ. জঙ্গলের গ. জমিনের ঘ. পুকুরের
৯। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন বৃক্ষগুলোকে সাক্ষী বলা হয়েছে?
ক. জাম, ডুমুর খ. জাম, জামরুল
গ. জারুল, জামরুল ঘ. জারুল, ডুমুর
১০। সাক্ষী পুকুরটি কোন দিকে?
ক. উত্তরের খ. দক্ষিণের গ. পশ্চিমের ঘ. পুবের
১১। ডুমুরের ডাল কেমন?
ক. ঝাঁকড়া খ. মোটা গ. চিকন ঘ. জাঁকালো
১২। কবি যে ভিনদেশি পথিক নন তা তিনি কী দিয়ে বলেন?
ক. অনুরোধ খ. ঘোষণা গ. কসম ঘ. চিত্কার
১৩। কবির ভাষ্যমতে ‘এখানে থাকা’র নাম কী?
ক. অভ্যাগত খ. স্বজন
গ. আত্মীয় ঘ. সর্বত্রই থাকা
১৪। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির দেখা রৌদ্রের স্বভাব কেমন?
ক. মুগ্ধ খ. ধু ধু গ. নত ঘ. খর
১৫। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির দেখা বাতাসের প্রকৃতি কীরূপ?
ক. চিরচেনা খ. জলজ গ. ক্লান্ত ঘ. স্বাপ্নিক
১৬। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কখনকার মেঘ ক্লান্ত?
ক. নিশিরাতের খ. আঁধারের
গ. বিকেলের ঘ. কার্তিকের
১৭। মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনে?
ক. পাখিরা খ. তারারা গ. ফুলেরা ঘ. আত্মীয়রা
১৮। কারা জানে কবি কোনো আত্মীয় নন?
ক. তারারা খ. ফুলেরা গ. পাখিরা ঘ. স্বজনেরা
১৯। শিশির কোথায় টলমল করে?
ক. চিরোল পাতায় খ. বাঁশবাগানে
গ. নদীর কিনারে ঘ. লাঙলের ফলায়
২০। নিশিন্দার ছায়া কীসের চাদরে ঢাকা থাকে?
ক. জ্যোত্স্নার খ. আসমানের
গ. জমিনের ঘ. আঁধারের
২১। কদম আলী কিসে নত?
ক. বার্ধক্যে খ. অসুখে গ. হতাশায় ঘ. ক্লান্তিতে
২২। কবি কদম আলীর চিরচেনা একজন কে?
ক. আগন্তুক খ. স্বজন গ. অভ্যাগত ঘ. ভিনদেশি
২৩। নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?
ক. জোত্স্নার খ. মেঘের
গ. গোধূলির ঘ. হাতের স্পর্শ
২৪। স্নিগ্ধ মাটির সুবাস কোথায় লেগে আছে?
ক. কবির হাতে খ. কবির শরীরে
গ. শূন্য রান্নাঘরে ঘ. নদীর কিনারে
২৫। কবির দেখা থালাগুলো কিরূপ?
ক. ভেজা খ. শুকনো গ. গন্ধযুক্ত ঘ. খাঁ খাঁ
২৬। কদম আলী কিরূপ বার্ধক্যে নাত?
ক. অকালবার্ধক্যে খ. আশীতিপর বার্ধক্যে
গ. হঠাত্ বার্ধক্যে ঘ. সুদীর্ঘ বার্ধক্যে
২৭। কবি নিজেকে কদম আলীর চিরচেনা স্বজন বলে মনে করেন কেন?
ক. উভয়ে গাঁয়ের বাসিন্দা বলে
খ. উভয়ে অভাবী বলে
গ. উভয়ে অকাল বার্ধক্যে বলে
ঘ. উভয়ে আত্মীয় বলে
২৮। কবি স্বাপ্নিক নিয়মে কোথায় থাকেন?
ক. বাঁশবাগানে খ. এখানেই
গ. আসমানে ঘ. জমিনে
২৯। জমিলার মা গায়ের কোন শ্রেণির প্রতিনিধি?
ক. অভাবী খ. স্বাপ্নিক গ. বৃদ্ধ ঘ. সুখী
৩০। কবিতাটিতে ‘ধানের মঞ্জরী’ অর্থ হলো—
i. ধানের শিষ ii. ধানের মুকুল iii. ধানের গাছ
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আমি কোনো আগন্তুক নই
৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা