বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১। দানবের মতো চিত্কার করতে করতে কী এসেছিল?
ক. পাকসেনা খ. ট্যাঙ্ক গ. হরিদাসী ঘ. স্বাধীনতা
২। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. সৈয়দ শামসুল হক
গ. আল মাহমুদ ঘ. নির্মলেন্দু গুণ
৩। কবি শামসুর রাহমানের পেশা কী ছিল?
ক. সাংবাদিকতা খ. শিক্ষকতা
গ. আইনজীবী ঘ. রাজনীতি

৪। শামসুর রাহমানের মায়ের নাম কী?
ক. আয়েশা খাতুন খ. আমেনা বেগম
গ. আয়েশা বেগম ঘ. আমেনা খাতুন
৫। ‘হরিণের হাড়’ শামসুর রাহমানের কিরূপ গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. অনুবাদ কবিতা
গ. প্রবন্ধসহিত্য ঘ. শিশুতোষ কবিতা
৬। রক্তগঙ্গায় ভাসতে হবে কেন?
ক. স্বাধীনতার জন্য খ. আর্থিক লাভের জন্য
গ. বেঁচে থাকার জন্য ঘ. শহীদ হওয়ার জন্য
৭। স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
ক. মদিনা বিবির খ. জরিনা বিবির
গ. সাকিনা বিবির ঘ. মর্জিনা বিবির
৮। শহরে কোন রঙের ট্যাঙ্ক এল?
ক. সবুজ রঙের খ. জলপাই রঙের
গ. নীল রঙের ঘ. কালো রঙের
৯। গ্রামের পর গ্রাম ছাই হলো কেন?
ক. স্বাধীনতার জন্য খ. দুর্ভিক্ষের কারণে
গ. দেশ বিভাগের জন্য ঘ. দুর্যোগের কারণে
১০। পিতা-মাতার লাশের ওপর হামাগুড়ি দেয় কে?
ক. রাজাকার খ. মিলিটারি গ. অবুঝ শিশু ঘ. হরিদাসী
১১। স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির কে দাঁড়িয়ে আছে?
ক. এক বৃদ্ধ খ. এক বিধবা গ. এক বালক ঘ. এক বৃদ্ধা
১২। অনাথ কিশোরীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. হাড্ডিসার খ. কঙ্কাল গ. অস্থিচর্মসার ঘ. বিশাল বপু
১৩। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার নাম পাওয়া যায়?
ক. সাগর আলী খ. কেষ্ট দাস
গ. মতলব আলী ঘ. হরি দাস
১৪। স্বাধীনতার জন্য কার ফুসফুস এখন পোকার দখলে?
ক. মজনু শেখের খ. রুস্তম শেখের
গ. মতলব মিয়ার ঘ. গাজী মিয়ার
১৫। সবাই অধীর প্রতীক্ষা করছে কার জন্য?
ক. মুক্তিযোদ্ধাদের জন্য খ. নবীনদের জন্য
গ. প্রিয়জনের জন্য ঘ. স্বাধীনতার জন্য
১৬। নতুন নিশান বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. স্বাধীন দেশের পতাকা খ. নতুন কিছু পাওয়া
গ. সম্পদ ফিরে পাওয়া ঘ. হূত অর্থ ফিরে পাওয়া
১৭। কারা এ দেশের স্বাধীনতাকে হরণ করেছিল?
ক. পাকিস্তানিরা খ. রাজকাররা
গ. মুক্তিবাহিনীরা ঘ. আলবদরা
১৮। ‘স্বাধীনতা’ শব্দটির সঙ্গে নিচের কোন কথাটির সাযুজ্য আছে?
ক. এটি আদায় করে নিতে হয়
খ. এটি মানুষের জন্মগত অধিকার
গ. এটি অনেক শ্রমসাধ্য
ঘ. এটি আপনা-আপনি আসে না
১৯। শহরের রাস্তায় রিকশা চালায় কে?
ক. রুস্তম শেখ খ. মালেক শেখ
গ. জমির শেখ ঘ. মতলব মিয়া
২০। ‘এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন’—এখানে বুড়োর প্রকৃতি কী রকম?
ক. অকালবৃদ্ধ খ. সামান্য বুড়ো
গ. থুত্থুড়ে বুড়ো ঘ. মুমূর্ষু বৃদ্ধ
২১। স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস আর কী উজাড় হলো?
ক. ট্যাঙ্ক খ. বাস্তুভিটা গ. বিধ্বস্ত পাড়া ঘ. বস্তি
২২। একটানা আর্তনাদ করল কে?
ক. একটা কুকুর খ. অবুঝ শিশু
গ. থুত্থুড়ে বুড়ো ঘ. দক্ষ মাঝি
২৩। কুকুরটির প্রভুর বাস্তুভিটা কোথায়?
ক. বিধ্বস্ত পাড়ায় খ. শাহবাজপুরে
গ. বনে-জঙ্গলে ঘ. মোল্লাবাড়িতে
২৪। কোন প্রতীকটি মহাভারতের?
ক. রক্তগঙ্গা খ. বাস্তুভিটা গ. খাণ্ডবদাহন ঘ. দিগিবদিক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা