
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
২৫। কার চুল বাতাসে নড়ছে?
ক. রুস্তম আলীর খ. অবুঝ শিশুর
গ. থুত্থুড়ে বুড়োর ঘ. এক বিধবার
২৬। পথের ধারে শূন্য থালা হাতে কে বসে আছে?
ক. হরিদাসী খ. অনাথ কিশোরী
গ. সাকিনা বিবি ঘ. থুত্থুড়ে বুড়ো
২৭। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
ক. সগীর আলী খ. কেষ্ট দাস
গ. রুস্তম শেখ ঘ. মতলব মিয়া
২৮। স্বাধীনতা পাওয়ার জন্যে রক্ত গঙ্গায় ভাসতে হয় যে কারণে—
i. স্বাধীনতা রক্ত চায়
ii. স্বাধীনতার অপর নাম রক্ত
iii. অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
২৯। খাণ্ডবদাহন বলতে কী বোঝানো হয়েছে?
ক. খণ্ড খণ্ড দাহ খ. স্থানে স্থানে আগুন
গ. আগুনের শিখা ঘ. ভীষণ অগ্নিকাণ্ড
৩০। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের?
ক. নিজ বাসভূমে খ. বন্দীশিবির থেকে
গ. আদিগন্ত ঘ. রৌদ্রকরোটিতে।
আমার পরিচয়
১। আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত?
ক. ১২০০ খ. ১৩০০ গ. ১৪০০ ঘ. ১৫০০
২। ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’—এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. অতীত ঐতিহ্য খ. সাংস্কৃতিক রূপ
গ. ঐতিহাসিক পটভূমি ঘ. সাংস্কৃতিক পরিচয়
৩। সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ২৭ ডিসেম্বর খ. ২৮ ডিসেম্বর
গ. ২৯ ডিসেম্বর ঘ. ৩০ ডিসেম্বর
৪। সৈয়দ শামসুল হক কবিতা, গল্প ও উপন্যাস ছাড়াও আরও কী রচনা করেছেন?
ক. মহাকাব্য খ. নাটক গ. শিশুতোষ ঘ. কাহিনিকাব্য
৫। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় রচনা?
ক. প্রবন্ধ খ. উপন্যাস গ. নাটক ঘ. ছোটগল্প
৬। কবি কিরূপ মাটির দেউল থেকে এসেছেন?
ক. কমলার দীঘি খ. আউল-বাউল
গ. মন্দির-বেদী ঘ. সোনা মসজিদ
৭। ‘জয় বাংলা’ ধ্বনিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. চরণচিহ্ন খ. কৈবর্ত বিদ্রোহ গ. বজ্রকণ্ঠ ঘ. তীব্রকণ্ঠ
৮। কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন?
ক. হাজার বছর খ. মুক্তিযুদ্ধের সময়
গ. আজীবন ঘ. পাল শাসনামল পর্যন্ত
৯। ‘কোথা থেকে তুমি এলে?’— কে শুধায়?
ক. মাটি খ. বাতাস গ. নদী ঘ. পাখি
১০। ‘আমার পরিচয়’ কবিতার কবি চর্যাপদের কোন উপকরণ থেকে এসেছেন?
ক. ভাব খ. ছন্দ গ. অক্ষর ঘ. পঙিক্ত
১১। ‘আমার পরিচয়’ কবিতার ডিঙার বহরের মালিক কে?
ক. বাউল খ. জয়নুল গ. সওদাগর ঘ. হাজী শরীয়ত
১২। কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
ক. বাউলের খ. সওদাগরের গ. কৈবর্তের ঘ. সূর্যসেনের
১৩। ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?
ক. বর্তমান যুগের খ. বৌদ্ধ যুগের
গ. পাল যুগের ঘ. কৈবর্ত যুগের
১৪। পাহাড়পুরের কোন বিহার বিখ্যাত?
ক. নৌবিহার খ. হিন্দুবিহার
গ. প্রাচীন বিহার ঘ. বৌদ্ধবিহার
১৫। কবি কোথাকার মন্দির-বেদি থেকে এসেছেন?
ক. জোড়বাংলার খ. কমলার দীঘির
গ. পাহাড়পুরের ঘ. বরেন্দ্রভূমির।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. খ।
আমার পরিচয়
১. খ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা