বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

১৬। ‘আমার পরিচয়’ কবিতায় কৈবর্তের কোন গ্রামের কথা বলা হয়েছে?
ক. সওদাগরের গ্রাম খ. বিদ্রোহী গ্রাম
গ. চিত্রকলার গ্রাম ঘ. বারো ভূঁইয়ার গ্রাম
১৭। কবি কার বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?
ক. সওদাগরের খ. বারো ভূঁইয়ার
গ. পাল যুগের ঘ. কৈবর্তের।
১৮। ‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি?
ক. চিত্রকলা খ. শণ গ. মাটি ঘ. পাঠকাঠি
১৯। বাঙালির আগমনস্থল জোড়াবাংলার কোথায়?
ক. মন্দির-বেদিতে খ. পাহাড়পুর
গ. ডিঙার বহরে ঘ. পলি মাটিতে
২০। ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি বারো ভূঁইয়াদের কোন ক্ষমতার অধিকারী বলা হয়েছে?
ক. স্বাধীন খ. পরাধীন গ. বাউল ঘ. সার্বভৌম
২১। ‘আমার পরিচয়’ কবিতায় সার্বভৌম কারা?
ক. উনসত্তরের খ. ছয় দফার
গ. রাষ্ট্র ভাষার ঘ. দেশ বিভাগের
২২। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই।’—এটি হলো বাঙালির—
ক. চেতনা খ. প্রাণের কথা
গ. আদিকথা ঘ. বীজমন্ত্র
২৩। কবি পেছনে কী ফেলে এসেছেন?
ক. বীজমন্ত্র খ. পলিমাটি
গ. চরণচিহ্ন ঘ. বিভেদের রেখা
২৪। সৈয়দ শামসুল হক সব বিভেদের রেখা মুছে দিয়ে কিসের ছবি আঁকতে চেয়েছেন?
ক. সাম্যের খ. প্রেমের
গ. বীজমন্ত্রের ঘ. শান্তির
২৫। কবি হাজার চরণচিহ্ন কোথায় ফেলে এসেছেন?
ক. সামনে খ. রাজপথে
গ. বীজমন্ত্রে ঘ. পেছনে
২৬। ‘আমার পরিচয়’ কবিতায় কে বাংলায় কথা বলেন?
ক. ক্ষুদিরাম খ. কবি
গ. তিতুমীর ঘ. অবন ঠাকুর
২৭। কবি বাংলার কোন পথ দিয়ে চলেন?
ক. রাজপথ খ. জলপথ
গ. আলপথ ঘ. স্থলপথ
২৮। কবি কোমল পলিমাটিতে কীভাবে চলেন?
ক. ধীরে ধীরে খ. আলপথ দিয়ে
গ. লাল রাজপথে ঘ. বরেন্দ্রভূমে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
ও বাংলাদেশ, আমি দেখেছি
তোমার বিশালতা
তুমি আমার অনুভূতি, আমার আকুলতা।
২৯। উদ্দীপকটিতে ‘আমার পরিচয়’ কবিতার কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. স্বদেশের শ্রেষ্ঠত্ব খ. বিদেশের প্রাধান্য
গ. চিত্রকলার বৈশিষ্ট্য ঘ. ভাষার ঐতিহ্য
৩০। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাক্য হলো—
i. আমি জন্মেছি বাংলায়,
আমি বাংলায় কথা বলি
ii. আমি বাংলার আলপথ দিয়ে
হাজার বছর চলি
iii. এসেছি আমার পেছনে হাজার
চরণ চিহ্ন ফেলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii.
(শেষ)
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আমার পরিচয়
১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা