
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
কমলাকান্তের জবানবন্দি
১৬। ‘ভগবান জোটালেই জোটে, নইলে জোটে না’—এর মাধ্যমে কমলাকান্তের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. অহংকার খ. বাস্তবতাবোধ
গ. স্পষ্টবাদিতা ঘ. ছন্নছাড়া জীবন
১৭। ‘ওঁ মধু মধু মধু’—উক্তিটির মাধ্যমে কমলাকান্ত কী বুঝিয়েছেন?
ক. অতি বিরক্তি খ. অতি চালাকি
গ. পূর্ণ সমর্থন ঘ. অতি ভক্তি
১৮। উকিল বয়স জানতে চাইলে কমলাকান্ত বছর, মাস, ঘণ্টা ও মিনিট উল্লেখ করেছিল কেন?
ক. হাকিমের নির্দেশে
খ. শপথ মোতাবেক
গ. উকিলকে বিব্রত করতে
ঘ. নিজের পাণ্ডিত্য জাহির করতে
১৯। ‘সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি’—এ কথার প্রতীকী বক্তব্যটি কী?
ক. অজ্ঞাত বিষয়ে সমর্থন
খ. সামাজিক ত্রুটির প্রতি অঙ্গুলি নির্দেশ
গ. বেআইনি কাজ ঘ. ধোঁকা দেওয়া
২০। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় উকিল সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অস্বীকৃতি জানায় কেন?
ক. রেগে যাওয়ায় ক. অপমান হওয়ায়
গ. সময় নষ্টের অজুহাতে
ঘ. বিব্রত হওয়ায়
২১। ‘কোনো কথা গোপন করিব না’—এ প্রতিজ্ঞা কমলাকান্তের ক্ষেত্রে কতটা সার্থক হয়েছে?
ক. আংশিক খ. ৫০ ভাগ
গ. সম্পূর্ণ ঘ. কিছুটা
২২। ৩০। ‘বঙ্গদর্শন’ কী?
ক. প্রবন্ধ সংকলন খ. সাহিত্য পত্রিকা
গ. সনেট সংকলন ঘ. দৈনিক পত্রিকা
# উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সত্যি স্যার কুকুরের ছানা
তার জন্মদিনে এত খরচের হাত
দু হাজার? তা হবে না?
ও ব্যাটার বাদশাহী বরাত।
২৩. উদ্দীপকে কমলাকান্তের জবানবন্দি রচনার কোন ভাবটি প্রতিফলিত হয়েছে?
ক. যৌতুক খ. শ্লেষ
গ. প্রশংসা ঘ. নিন্দা
২৪. উদ্দীপকে কমলাকান্তের জবানবন্দি রচনার কোন দিকটি ফুটে উঠেছে?
i. আদালতের আনুষ্ঠানিকতা
ii. সমাজের অসংগতি
iii. হাস্য পরিহাস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
# উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সিলেট যাওয়ার জন্য নিপু ঢাকা স্টেশনে আসে সাড়ে ১০টায়। রাত ১১টার ট্রেন ছাড়ে রাত ১২টায়। ট্রেনের কামরাতে ভিক্ষুকেরা গান গেয়ে ভিক্ষা করে।
২৫. উদ্দীপকের পরিস্থিতির সঙ্গে কমলাকান্তের জবানবন্দির মিল কোন বিষয়ে?
ক. আদালতের আড়ম্বরতায়
খ. হাকিমের দায়িত্বহীনতায়
গ. উকিলের অর্থলোভে
ঘ. আদালতের অসংগতিতে
২৬. কমলাকান্তের জবানবন্দির মূল বক্তব্য উদ্দীপকের কোন ঘটনায় ধরা পড়ে?
i. নির্দিষ্ট সময়ের পরে ট্রেন যাত্রা
ii. ট্রেনে ভিক্ষুকের গান গাওয়া
iii. ট্রেনে ভিক্ষুকের ভিক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ‘এজলাস’ কী?
ক. কাঠগড়া খ. বিচারকের আসন
গ. সাক্ষীর কাটারা ঘ. বিচারকক্ষ
২৮। কে কমলাকান্তকে চোখ রাঙিয়ে কথা বললেন?
ক. হাকিম খ. প্রসন্ন
গ. উকিল ঘ. নসীবাবু
২৯। ‘কাটারা’ শব্দের অর্থ কী?
ক. বিচারকক্ষ খ. বিচারালয়
গ. জেলহাজত ঘ. কাঠগড়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা