
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিলাসী
১। ‘বিলাসী’ কেন আত্মহত্যা করেছিল?
ক. স্বামীর শোকে খ. অভিমান করে
গ. নিন্দার ভয়ে ঘ. প্রতিবাদস্বরূপ
২। ‘বিলাসী’ গল্পে কোন সময়ের সমাজব্যবস্থা চিত্রিত হয়েছে?
ক. মোগল আমলের
খ. আঠারো শতকের
গ. উনিশ শতকের ঘ. বিশ শতকের
৩। ‘বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইলো’—তাদের মনোভাব কেমন?
ক. সংকীর্ণমনা খ. স্বার্থপরতা
গ. রক্ষণশীল ঘ. অমানবিক
৪। মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ত্যাগ স্বীকার সমাজের দৃষ্টিতে কীভাবে মূল্যায়িত হয়েছে?
ক. সমাজ তাকে গ্রামছাড়া করেছে
খ. সমাজ তার বিয়ে মেনে নিয়েছে
গ. সমাজে সে প্রশংসিত হয়েছে
ঘ. সমাজ তাকে ঘৃণার চোখে দেখেছে
৫। ‘পঞ্চমুখ’ অর্থ কী?
ক. নিন্দামুখর হওয়া
খ. প্রশংসামুখর হওয়া
গ. আলোচনা করা ঘ. সমালোচনা করা
৬। ‘ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না।’ এ উক্তিটির প্রেক্ষপট কী প্রমাণ দেয়?
ক. আত্মপ্রেম খ. মানবপ্রেম
গ. পতিভক্তি ঘ. জাত্যভিমান
৭। ‘বিলাসী’ গল্পে অন্নপাপের জন্য কাকে দায়ী করা হয়েছে?
ক. ন্যাড়াকে খ. মৃত্যুঞ্জয়কে
গ. বিলাসীকে ঘ. খুড়াকে
৮। তৎকালীন সময়ে ‘থার্ড ক্লাস’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. তৃতীয় শ্রেণী খ. ষষ্ঠ শ্রেণী
গ. সপ্তম শ্রেণী ঘ. অষ্টম শ্রেণী
৯। ‘কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদ ও অকিঞ্চিৎকর নহে।’— এখানে কার হৃদয় জয় করার কথা বলা হয়েছে?
ক. হৈমন্তীর খ. মৃত্যুঞ্জয়ের
গ. বিলাসীর ঘ. অপুর
১০। ‘সরস্বতী’ খুশি হইয়া বর দিবেন কি’—ছাত্রদের কী দেখে ‘বিলাসী’ গল্পে এ কথার অবতারণা?
ক. কষ্ট খ. আগ্রহ
গ. খুশি ঘ. শহরমুখিতা
১১। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা ছিল কোনটি?
ক. সাপ ধরা খ. সাপে কাটা রোগীর চিকিৎসা করা গ. সাপ খেলা দেখানো
ঘ. শিকড় বিক্রি করা
১২। কামাখ্যা কী?
ক. মন্ত্রসিদ্ধ জায়গা খ. নির্জন পর্বত
গ. স্নানাগার ঘ. তীর্থস্থান।
১৩। ‘কামাখ্যা’ কোথায়?
ক. আসামে খ. ত্রিপুরায়
গ. মিজরামে ঘ. আন্দামানে
১৪। ‘বিলাসী’ গল্পে ‘গ্রামটা এবার রসাতলে গেল’— কেন?
ক. মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে বলে খ. ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছে বলে গ. বিলাসী ও মৃত্যুঞ্জয়কে গ্রামছাড়া করা হচ্ছে না বলে ঘ. মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছে বলে
১৫। ‘কবে সে যে থার্ড ক্লাসে উঠিয়াছিল, এ খবর আমরা কেহই জানিতাম না’—কার সম্পর্কে এ কথা বলা হয়েছে?
ক. খুড়া খ. ন্যাড়া গ. অপু ঘ. মৃত্যুঞ্জয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিলাসী
১. ক ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা