বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
কলিমদ্দি দফাদার
১। মুক্তিযুদ্ধের ছবিকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কীভাবে উপস্থাপন করা হয়েছে?
ক. পরোক্ষভাবে খ. সরাসরি
গ. ইঙ্গিতময়ভাবে ঘ. গভীরভাবে
২। কলিমদ্দি দফাদার কাদের সহচর হিসেবে কাজ করতো?
ক. পুলিশের খ. রাজাকারের
গ. আল বদরের ঘ. মিলিটারির
৩। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বর্ণিত দুর্বল খঁুটির ওপর স্থাপিত কাঠের পুলে চড়ামাত্র কীসের মতো খটখট করে নড়ে?
ক. অসুস্থ মানুষের হাত-পায়ের মতো
খ. বুড়ো মানুষের দাঁতের মতো
গ. বৃদ্ধের লাঠির শব্দের মতো
ঘ. অশীতিপর বৃদ্ধের দেহের মতো

৪। ঐতিহ্যরূপে কলিমদ্দি দফাদার বাবরি চুল রাখে, কারণ—
ক. তার পূর্ব পুরুষগণ এমন চুল রাখত
খ. এটা তার ফ্যাশন ছিল
গ. সে একসময় লাঠি খেলত বলে
ঘ. সে একসময় মঞ্চে নাটক করত বলে
৫। ‘এভাবে কায়ক্লেশে সংসার চলে’— কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কলিমদ্দি দফাদারের—
ক. পারিবারিক অবস্থা খ. সামাজিক অবস্থা
গ. আর্থিক অবস্থা ঘ. বাস্তব পরিস্থিতি
৬। ‘দফাদার, চৌকিদার, আনসারেরাও কখনো কখনো মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল’—কীভাবে?
ক. দখলদার বাহিনীর সামনেই
খ. প্রত্যক্ষভাবে গ. পরোক্ষ কৌশলে
ঘ. আড়ালে
৭। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বাঁশের সাঁকো, কাঠের পুলকে ‘পুলসেরাত’ বলা হয়েছে কেন?
ক. এগুলো খুব পুরনো ও জরাজীর্ণ ছিল
খ. বুড়ো মানুষের দাঁতের মতো নড়বড়ে ছিল
গ. সাঁকোর নিচে গভীর জলপ্রবাহ ছিল
ঘ. এগুলো খুবই বিপজ্জনক ছিল
৮। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘বাড় বাড়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাড়ন্ত খ. স্পর্ধা হওয়া
গ. বেড়ে ওঠা ঘ. অন্যায় আচরণ
৯। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘টুয়া’ বলতে বোঝানো হয়েছে—
ক. ঘরের চালের শীর্ষকে খ. গাছের শীর্ষকে
গ. বাড়ির উঠানকে ঘ. রান্নার চুলাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কলিমদ্দি দফাদার
১. ক ২. ঘ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা