বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
একটি তুলসী গাছের কাহিনী
১. ‘দেশভঙ্গের হুজুগ’ —প্রকৃতপক্ষে দেশভঙ্গের কারণ কী ছিল?
ক. দ্বিজাতি তত্ত্ব খ. হিন্দু-মুসলিম দাঙ্গা
গ. ইংরেজদের ইচ্ছা ঘ. লাহোর প্রস্তাব
২. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের নামকরণটি কেন হলো?
ক. প্রেক্ষাপট অনুগামী
খ. অন্তর্নিহিত তাৎপর্য অনুগামী
গ. ঘটনাস্থল অনুগামী
ঘ. ধর্মীয় অনুভূতিনির্ভর
৩. ‘বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো’ ইউনুসের এ কথার মধ্যে প্রকাশ পেয়েছে—
ক. এর পাতার রস উপকারী
খ. তুলসী গাছটিকে রক্ষা করার প্রচেষ্টা
গ. সৌন্দর্যপ্রিয়তা ঘ. আবেগপ্রবণতা
৪. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে কে বাপন্থী বলে স্বীকৃত?
ক. আমজাদ খ. এনায়েত
গ. মকসুদ ঘ. ইউনুস
৫. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে কার বিশ্বাসের কাঁটা নড়ে?
ক. কাদেরের খ. মকসুদের

গ. ইউনুসের ঘ. এনায়েতের
৬. তুলসী গাছটি প্রথম কে দেখেছিল?
ক. কাদের খ. মোদাব্বের
গ. মতিন ঘ. এনায়েত
৭. ‘তার মালিক দেশপলাতক’ পলায়নের মূল কারণ কোনটি?
ক. ধর্মীয় খ. আর্থিক
গ. রাজনৈতিক ঘ. সামাজিক
৮. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের কোন চরিত্রের সঙ্গে পাঠকের প্রথম পরিচয় ঘটে?
ক. মোদাব্বের খ. ইউনুস
ঘ. কাদের ঘ. মতিন
৯. গল্পে ‘ন্যায্য অধিকারস্বত্ব’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. জনগণের প্রকৃত অধিকার
খ. সম্পত্তির প্রকৃত মালিকানা
গ. জবরদস্তিমূলকভাবে দখল না করা
ঘ. অবৈধ দখলদারিত্ব থেকে দূরে থাকা
১০. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে ‘অবক্তব্য সংগীতসমস্যা’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বেসুরো সংগীতের যন্ত্রণা
খ. সংগীতের মর্মার্থ বোঝার অক্ষমতা
গ. সংগীতবিষয়ক সমস্যা
ঘ. সংগীত থেকে সৃষ্ট সমস্যা
১১. ‘সাব-ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার এক রকম আত্মীয়া, বলো না কাউকে কিন্তু।’ কাদেরের এ উক্তিটির উদ্দেশ্য কী ছিল?
ক. সবাইকে হাসানো
খ. নিজের কৃতিত্ব জাহির
গ. সবার সাহস জোগানো
ঘ. অন্যকে হেয় প্রতিপন্ন করা
১২. ‘তার পাতায় খয়েরি রং।’ তুলসীগাছের পাতার খয়েরি রং কিসের প্রতীক?
ক. মৃত্যুর খ. শুকিয়ে যাওয়ার
গ. রোগগ্রস্ত হওয়ার ঘ. হারিয়ে যাওয়ার।
১৩. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে মৌলভী ধরনের মানুষ কে?
ক. ইউনুস খ. মোদাব্বের
গ. এনায়েত ঘ. মতিন
১৪. তুলসীগাছটি কে উপড়ে ফেলতে চেয়েছিল?
ক. মোদাব্বের খ. মতিন
গ. ইউনুস ঘ. এনায়েত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
একটি তুলসী গাছের কাহিনী
১. ক ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা