বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ
# অনুচ্ছেদটি পড়ে ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ব্যবসায়ী মিজান তাঁর বন্ধুদের নিয়ে বাজার থেকে বেশ কিছু চাল কিনে মজুদ করেন এবং একটি নির্দিষ্ট দামের নিচে চাল বিক্রি না করার সিদ্ধান্ত নেন।
১৬। মিজানের আচরণের কারণে সমাজে যে সমস্যা দেখা দেবে তা ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধের আলোকে জবাব দাও।
ক. ভোগবাদী প্রবণতা বাড়বে
খ. মুদ্রাস্ফীতি ঘটবে
গ. জবাবদিহির অভাব হবে
ঘ. মূল্যবোধের অবক্ষয় ঘটবে
# উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বন বিভাগের কর্মকর্তা ওসমান সাহেব অঢেল সম্পত্তির অধিকারী। নির্বিচারে বৃক্ষ ও সংরক্ষিত পশুপাখি পাচার করে তিনি এই অবৈধ সম্পত্তি গড়েন।
১৭। ‘দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধের কোন দিক উদ্দীপকের ওসমান সাহেবের কর্মে ফুটে উঠেছে?
ক. দায়িত্বে অবহেলা
খ. ভোগবাদী প্রবণতা গ. নিষ্ঠার অভাব
ঘ. সুক্ষ্ম ও সৎ চর্চার অভাব
১৮। ওসমান সাহেবের কর্মকাণ্ড আর্থসামাজিক জীবনে যে প্রভাব ফেলবে তা হলো—
i. মূল্যবোধের অবক্ষয়
ii. আয়-ব্যয়ের অসামাঞ্জস্যতা
iii. নিরাপত্তাহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
১৯। ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ কোনটি?
ক. ১ মার্চ খ. ৯ ডিসেম্বর
গ. ২৭ জুলাই ঘ. ৩০ জুন
২০। জনগণের কাছে সরকারের জবাবদিহিতাকে কী বলে?
ক. গণতন্ত্র খ. আইন
গ. সুশাসন ঘ. বিচার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ
১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা