বাংলা ১ম পত্র
গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অপূর্ব ক্ষমা
৬. ‘চলিলাম’—হজরত ইমাম হাসান (রা.) এই শব্দটি দ্বারা যা বুঝিয়েছেন, তার সঙ্গে নিচের কোন শব্দটি সাদৃশ্যপূর্ণ?
ক. চিরতরে বিদায় নিলাম খ. রওনা করলাম গ. বিদায় নিলাম ঘ. চলে গেলাম
সঠিক উত্তর: ক. চিরতরে বিদায় নিলাম
৭. ‘ঈশ্বর তাহার বিচার করিবে।’—উক্তিটি কার?
ক. জায়েদার খ. হজরত ইমাম হাসানের (রা.)
গ. হজরত ইমাম হোসেনের (রা.) ঘ. জয়নবের
সঠিক উত্তর: খ. হজরত ইমাম হাসানের (রা.)
৮. ‘এসো জন্মের মতন তোমার সহিত আলিঙ্গন করি’—হজরত ইমাম হাসান (রা.) এ কথাটি কাকে বলেছিলেন?
ক. কাসেমকে খ. হজরত ইমাম হোসেনকে (রা.)
গ. জয়নবকে ঘ. জায়েদাকে
সঠিক উত্তর: খ. হজরত ইমাম হোসেনকে (রা.)
৯. জায়েদা স্বামীকে বিষ প্রয়োগ করলেন কী কারণে?
ক. প্রতিহিংসার কারণে খ. সম্পত্তি লাভের জন্য
গ. হাসানের দ্বিতীয় বিয়ের কারণে ঘ. হাসানের শত্রুর প্ররোচনায়
সঠিক উত্তর: ঘ. হাসানের শত্রুর প্ররোচনায়।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল