বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘উপদেশ’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ‘উপদেশ’ কবিতার কবির নাম কী?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. স্বর্ণকুমারী দেবী
২। স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন—
ক. চৌধুরী পরিবারে খ. ঠাকুর পরিবারে
গ. দাস পরিবারে ঘ. রায় পরিবারে
৩। স্বর্ণকুমারী দেবী কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকার শ্যামলীতে খ. পাকিস্তানে
গ. কলকাতায় ঘ. ফরিদপুরের তাম্বুল থানায়
৪। উপদেশ বলতে কী বোঝায়?
ক. ভালো কাজ করার পরামর্শ
খ. আদেশ গ. শিক্ষা ঘ. ভালো পরামর্শ
৫। বড় লোক হতে হলে কী করতে হবে?
ক. আগে ভালো ছেলে হতে হবে
খ. অনেক টাকা উপার্জন করতে হবে
গ. রাজনীতি করতে হবে ঘ. ধনী হতে হবে
৬। ‘উপদেশ’ কবিতায় কবির উপদেশ কী?
ক. ভালো মানুষ হওয়ার
খ. ভালো ছাত্র হওয়ার
গ. ভালো খেলোয়াড় হওয়ার
ঘ. ভালো গায়ক হওয়ার
৭। কাদের দেবতুল্য মনে করতে হবে?
ক. পিতা-মাতা-গুরুজনকে
খ. পাড়া-প্রতিবেশীদেরকে
গ. সহপাঠীদেরকে ঘ. বড়দেরকে
৮। ‘পাণি’ শব্দের অর্থ কী?
ক. হাত খ. পা গ. পানি ঘ. মুখ
৯। পৃথিবীর সব মানুষকে ভালোবাসার মাধ্যমে কী পাওয়া যায়?
ক. অনেক টাকা খ. প্রকৃত সুখ
গ. গৌরব ঘ. প্রচুর শক্তি
১০। নিজেকে উজাড় করে দিতে হবে—
ক. নিজের স্বার্থে খ. বিত্তশালী হওয়ার জন্য
গ. মানুষের কল্যাণের জন্য
ঘ. পড়ালেখার জন্য
১১। কোন জিনিসকে কখনো বড় করে দেখা যাবে না?
ক. লেখাপড়াকে খ. গরিবদেরকে
গ. ধনীদেরকে ঘ. নিজ স্বার্থকে
১২। শরীর গঠনের জন্য কী করতে হবে?
ক. ঘুমাতে হবে
খ. বেশি পরিমাণে খেতে হবে
গ. বেশি করে পানি খেতে হবে
ঘ. খেলাধুলা করতে হবে
১৩। মন দিয়ে পড়াশোনা করলে কী হওয়া যায়?
ক. প্রধানমন্ত্রী খ. সুজন
গ. কুজন ঘ. আপনজন
১৪। পিতা-মাতা-গুরুজনদের কার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. লেখকের সঙ্গে খ. সাংবাদিকের সঙ্গে
গ. কবির সঙ্গে ঘ. দেবতার সঙ্গে
১৫। ‘উপদেশ’ কবিতায় পঙ্ক্তি আছে—
ক. ১৩টি খ. ১৫টি গ. ১৭টি ঘ. ১৯টি
১৬। ‘উপদেশ’ কবিতাটি আমাদের কিসের শিক্ষা দেয়?
ক. অহংবোধের খ. নমনীয়তার
গ. নীতিবোধের ঘ. অবাধ্যতার
১৭। সুজন শব্দের অর্থ কী?
ক. মন্দ লোক খ. বড় লোক
গ. ভালো লোক ঘ. ছোট লোক
১৮। পরিবারের সদস্যদের প্রতি স্নেহের হাত বাড়াতে হয়, যখন—
i. ভাইবোনদের দ্বন্দ্ব সৃষ্টি হয়
ii. ক্রোধ কাউকে অন্ধ করে দেয়
iii. কারও ব্যবহার দুঃখবোধ সৃষ্টি করে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জমির ও খালেক প্রতিবেশী। উভয়ের মধ্যে একেবারে দা-কুমড়া সম্পর্ক। কেউ কারও ছায়াও মাড়ায় না। দুজনের দেখা হওয়া মানেই ঝগড়াঝাঁটি।
১৯। উদ্দীপকের জমির ও খালেকের জন্য ‘উপদেশ’ কবিতার কোন উপদেশটি প্রযোজ্য?
ক. মন দিয়ে পড়ো, লেখো
খ. সুজন হতে শেখো
গ. ভালোবাসি সবে কহ সুমিষ্ট বচন
ঘ. ক্রোধে হয়ো নাকো অন্ধ
২০। উদ্দীপকে উল্লিখিত দুজনের খারাপ সম্পর্কের কারণ কোনটি?
ক. টাকাপয়সা খ. অহংকার
গ. মূল্যবোধের অভাব ঘ. ক্রোধান্ধতা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ঘ।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ, ঢাকা