বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বঙ্গভাষা
১১. ‘মজিনু বিফল তপে অবরেণ্য বরি’—এখানে ‘অবরেণ্য’ শব্দটির অর্থ কী?
ক. যা অরণ্য খ. যা গভীর অন্ধকারাচ্ছন্ন
গ. যা বরণযোগ্য ঘ. যা গ্রহণযোগ্য নয়
১২. ‘যা ফিরি, অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে’—কবিকে কে ঘরে ফিরে যেতে বলেছে?
ক. মা মেরি খ. যিশু গ. কুললক্ষ্মী ঘ. লক্ষ্মী
১৩. স্বপ্নে দেখা কুললক্ষ্মীর প্রকৃত স্বরূপ কী?
ক. মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী
খ. কবির কাব্য রচনার প্রেরণা
গ. কবির পরম পূজাদেবী
ঘ. কবির বিদেশমুখিতা
১৪. ‘বঙ্গভাষা’ কবিতায় কবি প্রকাশ করেছেন—
i. মাতৃভাষার মাধুর্য ii. মাতৃভাষার মহিমা
iii. মাতৃভাষার প্রতি সুগভীর ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. ‘বঙ্গভাষা’ কবিতার কবি উপেক্ষা করেছিলেন—
ক. ইংরেজি সাহিত্যকে খ. পরভাষাকে
গ. মাতৃভাষাকে ঘ. নিজের দেশকে।
সোনার তরী
১. ‘সোনার তরী’র প্রতীকী অর্থ কী?
ক. সোনার নৌকা খ. মহাকাল
গ. মহৎ সৃষ্টিকর্ম ঘ. কীর্তিমান বস্ত্ত
২. ‘সোনার তরী’ কবিতার মূল বিষয়টি কী?
ক. প্রকৃতির প্রেম খ. প্রকৃতির নির্ভরতা
গ. বিয়োগ ব্যথা ঘ. হতাশা
৩. ‘সোনার তরী’ কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে?
ক. মাঝির খ. কবির
গ. মানুষের ঘ. কৃষকের
৪. ‘সোনার তরী’ কবিতার লক্ষণীয় দিক—
ক. বাংলার প্রকৃতির বর্ণনা
খ. কৃষকের জীবনযাত্রার বর্ণনা
গ. জটিল দার্শনিক চেতনার উপস্থাপন
ঘ. খরস্রোতা নদীর বর্ণনা
৫. ‘সোনার তরী’ কবিতায় জলকে বাঁকা হিসেবে অভিহিত করার কারণ কী?
ক. প্রতিকূল পরিস্থিতি বোঝানো
খ. স্রোতের বক্রতা বোঝানো
গ. নদীর পরিস্থিতি বোঝানো
ঘ. জল বাঁকাভাবে চলা বোঝানো
৬. ‘কূলে একা বসে আছি নাহি ভরসা’— এখানে ‘একা’ শব্দটি কবির কোন মনোভাব ব্যক্ত করে?
ক. মৃত্যুভয় খ. নিঃসঙ্গতা
গ. অতৃপ্তি ঘ. অভিমান
৭. ‘বরশা’ শব্দের অর্থ কোনটি?
ক. বর্ষাকাল খ. ঋতুবিশেষ
গ. অস্ত্রবিশেষ ঘ. নির্ভরশীলতা।
৮. ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. মৃত্যুর অনিবার্যতা খ. কালের প্রবাহ
গ. কৃষকের অসহায়তা ঘ. অপ্রাপ্তির বেদনা
৯. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে—
ক. মাঝি ফসল গ্রহণ করে বলে
খ. নৌকার মাঝিকে দেখার ফলে
গ. মাঝির প্রস্থানের কারণে
ঘ. ধানের ভালো ফলনের জন্য
১০. ‘এখন আমারে লহো করুণা করে’—এ উক্তির মধ্য দিয়ে মানবচরিত্রের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে?
ক. বিনয় খ. বিপদে ধৈর্য হারিয়ে ফেলা
গ. বেঁচে থাকার প্রবল ইচ্ছা
ঘ. মানুষের প্রতি করুণা
১১. ‘গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে’—রবীন্দ্রনাথ এখানে ‘কে’ দিয়ে কাকে বোঝাতে চেয়েছেন?
ক. মাঝিকে খ. স্রোতকে
গ. কৃষককে ঘ. মহাকালের প্রতীককে
১২. ‘সোনার তরী’ কবিতায় ‘ক্ষুরধারা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. কর্মমুখর জীবনের তীব্র গতিকে
খ. মানুষের জীবনের অক্লান্ত পরিশ্রমকে
গ. জীবকুলের তীব্র জীবনী শক্তিকে
ঘ. সোনার তরীর তীব্র গতিকে
১৩. ‘এখন আমারে লহো করুণা করে’— কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে?
ক. কৃষককে খ. কবিকে
গ. মাঝিকে ঘ. তরীকে
১৪. ‘এখন আমারে লহো করুণা করে’—এ পঙ্ক্তির দার্শনিকভাব নিচের কোনটি?
ক. মানুষের অমরত্ব লাভের বাসনা
খ. কৃষকের নৌকায় ওঠার আকুতি
গ. কবির পরপারে যাওয়ার আকাঙ্ক্ষা
ঘ. ব্যক্তি স্রষ্টার অসহায়তা
১৫. ‘চারি দিকে বাঁকা জল করিছে খেলা.’—এখানে ‘বাঁকা জল’ কিসের প্রতীক?
ক. স্রোতপূর্ণ জল খ. ঘূর্ণমান জল
গ. কালস্রোত ঘ. আঁকাবাঁকা স্রোত
১৬. ‘রাশি রাশি’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. সন্ধিযোগে খ. সমাসযোগে
গ. প্রত্যয়যোগে
ঘ. দ্বিরুক্ত শব্দযোগে
১৭. মানব জীবনের স্বার্থকতা নিরূপণের মাপকাঠি কী?
ক. কর্মফল খ. মানুষ নিজে
গ. মানুষের সম্পদ ঘ. মানুষের আয়ু
১৮. ‘তরুছায়া’ অর্থ কী?
ক. নদীর ছায়া খ. বাড়ির ছায়া
গ. গাছের ছায়া ঘ. ছায়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বঙ্গভাষা
১১. খ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ।
সোনার তরী
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা