বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো
বাংলাদেশ
৮. ‘চিরদিন বাংলাদেশ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অক্ষত বাংলাদেশ খ. অখণ্ড বাংলাদেশ
গ. অসাম্প্রদায়িক বাংলাদেশ
ঘ. আবহমান বাংলাদেশ
৯. ‘চিরদিন বাংলাদেশ’ কথার মাধ্যমে কবি কী তুলে ধরেছেন?
ক. বাংলার বৈশিষ্ট্য খ. বাংলার সৌন্দর্য
গ. বাংলার গৌরব ঘ. বাংলার ঐতিহ্য
১০. ‘বাংলাদেশ’ কবিতার এক উজ্জ্বল অনির্বাণ লাইন কোনটি?
ক. বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে
খ. সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে গ. সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনি ঘ. বাংলার বাঙালি তত জানে জন্মমৃত্যুর বন্ধনে
১১. ‘সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী’—চরণটিতে কোন দিকটি প্রচ্ছন্ন আছে?
ক. বাংলার রূপবৈচিত্র্য খ. বাঙালির জনবৈচিত্র্য গ. বাংলার জনসংখ্যা ঘ. বাংলার সংস্কৃতি
কবর
১. ‘কবর’ কবিতায় কী ফুটে উঠেছে?
ক. বৃদ্ধ দাদুর শোক ও বেদনা
খ. কবির জীবন কাহিনী গ. কবির শোক ও বেদনা ঘ. নাতির হাহাকার
২. ‘কবর’ কবিতায় কাকে ‘ঘুম ভোলা যাদু’ বলা হয়েছে?
ক. দাদুর স্ত্রীকে খ. দাদুর পুত্রবধূকে
গ. দাদুর নাতনিকে
ঘ. দাদুর ৭ বছরের মেয়েকে
৩. ‘কবর’ কবিতায় কী ফুটে উঠেছে?
ক. কৃষিজীবীর জীবন খ. ব্যবসায়ীর জীবন
গ. গ্রামীণ পশ্চাদপদতা ঘ. পল্লির দীনতা
৪. ‘কবর’ কবিতায় ‘রোজ কেয়ামত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কেয়ামতের দিন
খ. মানুষের পরবর্তী জীবন
গ. দাদুর জীবনের সমাপ্তি
ঘ. নাতির জীবনের সমাপ্তি
৫. ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. রাখালী খ. সোজন বাদিয়ার ঘাট
গ. নকশী কাঁথার মাঠ ঘ. ধানক্ষেত
৬. ‘কবর’ কবিতায় মরণ-বিষের তাজ কে পরেছিল?
ক. পুত্রবধূ খ. স্ত্রী গ. নাতনি ঘ. মেয়ে
৭. ‘কবর’ কবিতায় ‘লক্ষ্মী’ বলে সম্বোধন করা হয়েছে কাকে?
ক. নাতনিকে খ. মেয়েকে
গ. স্ত্রীকে ঘ. নাতিকে
৮. ‘দেড়ী’ শব্দের অর্থ কী?
ক. মুনাফা খ. দেড় গুণ
গ. দেড় সের ওজন যার ঘ. বিলম্ব
৯. ‘কবর’ কবিতায় বৃদ্ধের পুত্রবধূকে উদাসিনী বলার কারণ কী?
ক. স্বামীশোকে সংসারের প্রতি আকর্ষণ ছিল না বলে
খ. স্বামীকে হারিয়ে প্রবল শোকার্ত ছিল বলে
গ. পুত্রের প্রতি আকর্ষণ ছিল না বলে
ঘ. ছেলেমেয়ের যত্ন করত না বলে
১০. ‘হায় অভাগিনী আপনি পরিল মরণ-বিষের তাজ’—দাদুর পুত্রবধূর মরণ-বিষের তাজ পরার কারণ কোনটি?
ক. স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা
খ. স্বামীই তার একমাত্র সম্বল গ. একমাত্র কন্যার মৃত্যু ঘ. স্বামীর প্রতি অভিমান
১১. ‘তারপর এই শূন্য জীবনে যতো কাটিয়াছি পাড়ি’—বৃদ্ধ দাদুর এ শূন্য জীবন কীভাবে সৃষ্টি হয়?
ক. সকল প্রিয়জনকে হারিয়ে
খ. একমাত্র কন্যা ও পুত্রকে হারিয়ে
গ. সোনার প্রতিমাসম স্ত্রীকে হারিয়ে
ঘ. সাত বছরের তনয়াকে হারিয়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ
৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ।
কবর
১. ক ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. গ।
শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা