বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

কবর
১২. ‘অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে’—এ উক্তিটিতে বৃদ্ধের নাতনির শ্বশুরবাড়ির কোন মনোভাবের ইঙ্গিত পাওয়া যায়?
ক. কসাই চামারের মতো মনোভাব
খ. বনেদি মনোভাব গ. অত্যাচারিত মনোভাব ঘ. নিচুজাতের মনোভাব
১৩. ‘কবর’ কবিতায় ছোট ফুফু কত বছর বয়সে মারা যায়?
ক. সাত খ. পাঁচ গ. তেরো ঘ. নয়
১৪. ‘কবর’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. আঙুর খ. সবুজপত্র
গ. সাহিত্যপত্র ঘ. কল্লোল
১৫. ‘পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক—এ চরণটি কিসের ইঙ্গিতে বহন করে?
ক. পুতুলখেলা মেয়েরা বেশি পছন্দ করে
খ. দাদি সব সময় পুতুল খেলত
গ. এ দেশে বাল্যবিবাহ প্রচলিত ছিল
ঘ. দাদি কষ্ট সহ্য করতে পারত না
১৬. ‘কবর’ কবিতায় শিশু পৌত্রের ভূমিকা কী ছিল?
ক. নীরব শ্রোতার খ. নীরব দর্শকের
গ. নীরব সহযোগীর ঘ. নীরব সঙ্গীর
১৭. ‘পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বীণ’—এখানে ‘তারি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. পুত্রবধূ খ. নাতনি গ. স্ত্রী ঘ. মেয়ে
১৮. ‘আথাল’ শব্দের অর্থ কী?
ক. রান্নাঘর খ. কুঁড়েঘর
গ. শোবার ঘর ঘ. গোয়ালঘর
১৯. ‘গহন’ শব্দের কাব্যিক রূপ কোনটি?
ক. গাহন খ. গ্রহণ গ. গৃহায়ন ঘ. গহীন।

তাহারেই পড়ে মনে
১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কোন জীবনের প্রভাব রয়েছে?
ক. কর্মজীবনের খ. ব্যক্তিজীবনের
গ. পরকালের ঘ. সমাজজীবনের
২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার মৃত্যুতে শোকাচ্ছন্ন?
ক. মা-বাবা খ. স্বামী গ. সন্তান ঘ. বন্ধু
৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কী দ্বারা আচ্ছন্ন হয়ে আছে?
ক. বসন্তের সৌন্দর্যের বর্ণনা
খ. শীতের রিক্ততা
গ. কবি ও কবিভক্তের সংলাপ
ঘ. বিষাদময় রিক্ততার সুর
৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহূত ‘বরিয়া’ শব্দটির অর্থ কী?
ক. গ্রহণ করে খ. অভিনন্দন নিয়ে
গ. বরণ করে ঘ. স্বাগত জানিয়ে
৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কোথা তব পুষ্পসাজ?’—এ চরণটিতে ‘পুষ্পসাজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. পুষ্পের অলংকার খ. পুষ্পাঞ্জলি
গ. বাগানে নতুন ফুলের সমাহার
ঘ. নতুন ফুলে ঘর সাজানো
৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বিশেষ লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?
ক. সংলাপপ্রিয়তা খ. নাটকীয়তা
গ. শোকাচ্ছন্নতা ঘ. উদাস ভাবময়তা
৭. ‘উত্তরী’ শব্দের অর্থ কী?
ক. চাদর খ. গামছা গ. ওড়না ঘ. কাপড়
৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার উল্লিখিত ‘অলস’ শব্দের অর্থ কী?
ক. অন্যমনা খ. অলক্ষ
গ. প্রত্যক্ষ ঘ. লক্ষহীন
৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ভুলতে পারছেন না?
ক. প্রিয়জনকে খ. শীত ঋতুকে
গ. হারানো স্মৃতিকে ঘ. মাঘের সন্নাসীকে
১০. ‘কুহেলি’ শব্দের অর্থ কী?
ক. কালো খ. কুয়াশা গ. বরফ ঘ. রাত
১১. ‘এখনো দেখনি তুমি?’—এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহূত হয়েছে?
ক. ক্রিয়া বিশেষণ
খ. না-বাচক ক্রিয়া বিশেষণ
গ. বিশেষণ ঘ. সর্বনাম
১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় মাঘের সন্নাসী কোন বেশে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গিয়েছে?
ক. রিক্ত হস্তে খ. অশ্রুভেজা নয়নে
গ. মলিন বদনে ঘ. বিষণ্ন মনে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কবর
১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ।
তাহারেই পড়ে মনে
১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. ক।
শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা