বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পাঞ্জেরি
৮. ‘পাঞ্জেরি’ কবিতার ন্যায় কোন কবিতায় আপাত বর্ণিত ভাববস্ত্তর আড়ালে আমরা অন্তর্নিহিত আলাদা ভাববস্ত্ত দেখতে পাই?
ক. একটি ফটোগ্রাফ খ. কবর
গ. সোনার তরী ঘ. জীবন বন্দনা
৯. ‘পাঞ্জেরি’ শব্দের আভিধানিক অর্থ কোনটি?
ক. পথপ্রদর্শক খ. নেতৃত্ব
গ. পথিকৃৎ ঘ. আলোকবর্তিকা
১০. ‘সওদাগরের দল’ আহাজারি করে কেন?
i. পণ্যসামগ্রী হারানোর আশঙ্কায়
ii. সঠিক পথ খুঁজে না পাওয়ায়
iii. মৃত্যু অনিবার্য হয়ে ওঠায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ . i, ii ও iii
১১. ‘পাঞ্জেরি’ কবিতা সমাপ্তি ঘটেছে কীভাবে?
ক. নিরাশায় খ. আশাবাদে
গ. ক্ষোভে ঘ. হতাশায়
১২. ‘সেতারা’ শব্দের অর্থ কী?
ক. চাঁদ খ. সূর্য গ. আকাশ ঘ. তারা
১৩. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?
ক. শোকগীতি খ. লোকগীতি
গ. লোকগাথা ঘ. বাউল গান
১৪. ‘আহাজারি’ শব্দের অর্থ কী?
ক. খুশি খ. হাহাকার গ. সুখ ঘ. দুঃখ
১৫. মৃত্যুর জয়ভেরী কোথায় বাজে?
ক. ক্ষুধাতুর পাঁজরায় খ. বন্দরে
গ. জাহাজে ঘ. দরিয়ায়।

একটি ফটোগ্রাফ
১. ঊর্ণজাল বলতে কবিতায় বোঝানো হয়েছে—
ক. পুঞ্জিভূত স্মৃতি খ. উড়ন্ত জাল
গ. মাকড়সার জাল ঘ. দুঃখ-কাতরতা
২. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় নিচের কোনটি উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. পাহাড়ের টুকরোর মতো ডুবে গেছে
খ. ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
গ. শোকের নদীটিকে কত দ্রুত রুক্ষ চর করে দিল
ঘ. কী সহজে হয়ে গেল বা
৩. শোকের নদীটিকে কে রুক্ষ চর করে দিল?
ক. বাজখাঁই কেউ খ. অতিথি
গ. দেয়ালের ছবি ঘ. অতিক্রান্ত সময়
৪. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় ‘মাত্র তিনটি বছর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অতিক্রান্ত সময় খ. বিস্মৃতির কাল
গ. বেদনাময় স্মৃতি ঘ. পুত্র হারানোর সময়
৫. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় মানুষের হৃদয়বৃত্তিকে অনুভব করা হয়েছে—
ক. সময়ের পরিবর্তনের প্রেক্ষাপটে
খ. সংবেদনশীল হৃদয়ের প্রেক্ষাপটে
গ. মানব মনের পরিবর্তনের প্রেক্ষাপটে
ঘ. সমাজ পরিবর্তনের প্রেক্ষাপটে
৬. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় পিতৃহৃদয়ের হাহাকার ধ্বনিত হয়েছে—
ক. সময়ের প্রেক্ষাপটে খ. আত্মজিজ্ঞাসার সূত্রে
গ. নিদারুণ অভিমানে ঘ. বাস্তব প্রেক্ষাপটে।
৭. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় ছেলের মৃত্যুর কথা বলার সময় পিতার কণ্ঠস্বর কেমন ছিল?
ক. কর্কশ খ. শীতল
গ. নিস্পৃহ ঘ. আবেগপূর্ণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পাঞ্জেরি
৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক।
একটি ফটোগ্রাফ
১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা