
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
একটি ফটোগ্রাফ
৮. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কতটি চরণ রয়েছে?
ক. ২টি খ. ২২টি গ. ২৪টি ঘ. ৫টি
৯. ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. অক্ষরবৃত্ত খ. মুক্তক অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. মাত্রাবৃত্ত
১০. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ছোট ছেলেটি কত বছর আগে ডুবে মারা গিয়েছিল?
ক. এক বছর খ. দুই বছর
গ. তিন বছর ঘ. পাঁচ বছর
১১. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার মূল ভাববস্ত্ত কী?
ক. পিতৃহৃদয়ের শোকানুভূতি
খ. নীরব পুত্রশোক গ. সময়ের পরিবর্তনে ক্ষীয়মাণ শোক
ঘ. নিরাবেগ অনুভূতি
১২. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় আত্মজিজ্ঞাসার সূত্রে পিতা কী বুঝতে পেরেছিলেন?
ক. হৃদয়ের হাহাকার খ. নিষ্ঠুরতা
গ. পুত্রশোক কখনো ভোলা যায় না
ঘ. ক্ষীয়মাণ
১৩. পিতা অতিথিকে কীভাবে পুত্রের মৃত্যুর সংবাদ জানালেন?
ক. দীর্ঘ সময় পর খ. কিছু আলাপের পর গ. আপ্যায়নের পর
ঘ. দীর্ঘ নাটকীয়তার পর
১৪. পুত্রকে হারিয়ে পিতার সময় কীভাবে কেটেছে?
ক. অজস্র স্মৃতি মন্থন করে
খ. স্বাভাবিকভাবে গ. শোকহীন
ঘ. কাতর ও অধীর হয়ে
১৫. ‘এই যে আসুন, তারপর কী খবর?’ ‘কী’ কোন বাচক শব্দ?
ক. সর্বনাম খ. অব্যয়
গ. বিশেষ্য ঘ. বিশেষণ
১৬. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় ‘জিজ্ঞাসু’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. কৌতূহলী অর্থে খ. প্রশ্ন অর্থে
গ. অজানা অর্থে ঘ. অভিমান অর্থে
১৭. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার সর্বত্র কোনটি রক্ষিত হয়নি?
ক. স্বরান্তিক মিল খ. পদান্তিক মিল
গ. চরণান্তিক মিল ঘ. কান্তিক মিল
১৮. ‘ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে’—গ্রামের পুকুর কোথায়?
ক. নরসিংদীর বেলাবো গ্রামে
খ. নরসিংদীর জোরবাড়িয়া গ্রামে
গ. নরসিংদীর পাড়াতলী গ্রামে
ঘ. নরসিংদীর দিঘলদী গ্রামে
১৯. একটি ফটোগ্রাফের মাধ্যমে প্রকাশ পেয়েছে—
ক. পিতৃহৃদয়ের শোকানুভূতি
খ. সময়ের পরিবর্তন
গ. নিষ্ঠুর বাস্তবতা
ঘ. জীবনের স্বাভাবিক চিত্র।
২০. অতিথিকে পিতা কেন পুত্রের মৃত্যুর ঘটনাটি বর্ণনা করেছিলেন?
ক. নিজ আগ্রহে
খ. অতিথি কৌতূহলী ছিলেন বলে গ. শোকানুভূতি ভাগ করে নেওয়ার জন্য
ঘ. পুত্রশোকে কাতর হয়েছিলেন বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
একটি ফটোগ্রাফ
৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা