
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
একটি ফটোগ্রাফ
২২. ‘ক্ষীয়মাণ শোকে’—‘ক্ষীয়মাণ’ কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. অব্যয় ঘ. ক্রিয়া
২৩. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার নামকরণে কবি কিসের ওপর গুরুত্বারোপ করেছেন?
ক. বর্ণিত ঘটনার ওপর খ. চরিত্রের ওপর
গ. রূপকের ওপর ঘ. বিষয়বস্ত্তর ওপর
২৪. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার শেষ দিকে গৃহকর্তার মনের কোন ভাব প্রকাশ পেয়েছে.
ক. কাতরোক্তি খ. অত্যুক্তি
গ. স্বীকারোক্তি ঘ. অনুক্তি
২৫. ‘সফেদ’ শব্দটি কোন পদ?
ক. বিশেষণ খ. অব্যয়
গ. ক্রিয়া ঘ. সর্বনাম
২৬. পুনরায় ফটোগ্রাফের মুখোমুখি হয়ে পিতা কী দেখতে পান?
ক. পুত্রের নিরভিমান নিষ্পলক দৃষ্টি
খ. পুত্রের সজীব দৃষ্টি
গ. পুত্রের প্রশ্নাকুল দৃষ্টি
ঘ. পুত্রের নির্বিকার দৃষ্টি
২৭. নিজের কণ্ঠস্বর শুনে পিতা চমকে ওঠার কারণ কী?
ক. পুত্রশোকের বহিঃপ্রকাশ ঘটায়
খ. পুত্র হারানোর শোক ভুলে গেছেন বলে
গ. পুত্রের অস্বাভাবিক মৃত্যুর কথা মনে পড়েছিল বলে
ঘ. পুত্রের স্মৃতি মলিন হয়ে যাওয়ায়
২৮. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় ফুটে ওঠেছে বাস্তবতার কাঠিন্যের বিপরীতে—
ক. কবিতার অন্তরের হাহাকার
খ. পিতার নিরাবেগ অনুভূতি
গ. পিতৃহৃদয়ের প্রবল শোকানুভূতি
ঘ. সময়ের সাথে শোকের পরিবর্তন।
আঠারো বছর বয়স
১. আঠারো বছর বয়সে কী নেই?
ক. মন্ত্রণা খ. কান্না গ. যন্ত্রণা ঘ. পদস্খলন
২. তরুণদের কাছ থেকে কবি সুকান্ত ভট্টাচার্য কী প্রত্যাশা করেন?
ক. জীবনের স্বপ্ন বাস্তবায়ন
খ. জাতীয় জীবনের চালিকাশক্তি হওয়া
গ. জাতীয় পর্যায়ে আলোচিত নেতা হওয়া
ঘ. সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া
৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো’ শব্দের কতবার ব্যবহার আছে?
ক. নয়বার খ. সাতবার
গ. আটবার ঘ. ছয়বার
৪. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রতি চরণে মাত্রাসংখ্যা কত?
ক. ১৪ খ. ১৫ গ. ১৬ ঘ. ১৮
৫. তারুণ্যের সংবেদনশীলতার কথা কোন পঙ্ক্তিটিতে ফুঠে উঠেছে?
ক. সঁপে আত্মাকে শপথের কোলাহলে
খ. তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা
গ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
ঘ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
৬. ‘পথ চলতে এ বয়স যায় না থেমে’—কোন বয়স?
ক. নিরুদ্বিগ্ন যুবক বয়স খ. প্রগতিশীল
গ. মানবতাবাদী ঘ. বিবেকবান।
৭. কবি সুকান্তের কবিতায় বেশির ভাগ ক্ষেত্রে কোন দিকটি তুলে ধরা হয়?
ক. প্রকৃতিপ্রেম খ. সামাজিক বৈষম্য
গ. স্বজন হারানোর বেদনা
ঘ. স্বদেশপ্রেম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
একটি ফটোগ্রাফ
২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ক।
আঠারো বছর বয়স
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা