
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আঠারো বছর বয়স
৮. আঠার বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?
ক. অসহ্য খ. সামান্য
গ. দুরন্ত ঘ. সহনীয়
৯. আঠারো বছর বয়সী তরুণেরা কখন ক্ষুব্ধ হয়ে ওঠে?
ক. চলার পথে বাধা এলে
খ. বিপ্লব ও বিদ্রোহ দেখলে
গ. সমাজের নানা বৈষম্য ও ভেদাভেদ দেখলে
ঘ. কাউকে ব্যর্থ হতে দেখলে
১০. ‘আঠারো বছর বয়স’ কবিতায় আঠারো বছর বয়স মানবজীবনের কোন সময়কে নির্দেশ করেছে?
ক. পূর্ণ যৌবনের সময়কে
খ. কৈশোরের সময়কে
গ. কৈশোর থেকে যৌবনে পর্দাপণের সময়কে
ঘ. বয়ঃসন্ধিকালকে
১১. কবি সুকান্ত ভট্টাচার্য বিশ্বব্যাপী মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডবলীলা কোন বয়সে দেখেছিলেন?
ক. শৈশবে খ. কৈশোরে
গ. বাল্যে ঘ. যৌবনে
১২. আঠারো বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন?
ক. এ বয়স চঞ্চল বলে
খ. এ বয়স তীব্র গতিশীল বলে
গ. এ বয়স অশান্ত বলে
ঘ. এ বয়স নিরুদ্দেশ পাড়ি জমায় বলে
১৩. ‘দু’ উপসর্গের পর ‘য’ অথবা ‘ব’ থাকলে কী হয়?
ক. বিসর্গ (ঃ) উঠে যায়
খ. বিসর্গ (ঃ) বজায় থাকে
গ. রেফ ( র্) হয় ঘ. রেফ ( র্) হয় না
১৪. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
১৫. আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায়—
ক. হাত দিয়ে খ. হাতুড়ি দিয়ে
গ. চরণাঘাতে ঘ. পায়ের আঘাতে
১৬. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ধরনের কবিতা?
ক. বিপ্লবধর্মী খ. জাগরণধর্মী
গ. বাস্তবধর্মী ঘ. জীবনধর্মী
১৭. আঠারো বছর বয়সকে দুঃসহ বলা হয়েছে, কারণ এ বয়সে—
ক. আত্মনির্ভরশীল হয়
খ. দুঃসাহসী স্বপ্ন দেখে
গ. শারীরিক পরিবর্তন ঘটে
গ. প্রবল আবেগ থাকে
১৮. তারুণ্যের কোন বৈশিষ্ট্যটি সমাজের জন্য নেতিবাচক?
ক. রক্ত শপথে ঝাঁপিয়ে পড়া
খ. আত্মাকে শপথের কোলাহলে সঁপে দেওয়া
গ. বিপদে অগ্রণী ভূমিকা পালন করা
ঘ. অতিমাত্রায় সংবেদনশীল হওয়া
১৯. আঠারো বছর বয়সের তরুণেরা কাঁদতে জানে না কেন?
ক. এ বয়সের তরুণেরা আত্মপ্রত্যয়ী
খ. এ বয়সের তরুণেরা আত্মনির্ভরশীল
গ. এ বয়সের তরুণেরা সাহসী
ঘ. এ বয়সের তরুণেরা ঝুঁকি নেয়
২০. ‘আঠারো বছর বয়স ভয়ংকর’—এ ভয়ংকরের স্বরূপ কী?
ক. প্রবল প্রতিবাদী খ. দুর্দান্ত সাহসী
গ. ভয়ংকর বিদ্রোহী ঘ. দুর্বার প্রতিরোধী
২১. আঠারো বছর বয়সে আঘাত আসে—
ক. থেমে থেমে খ. অবিরাম গতিতে
গ. ঝড়ের মতো ঘ. তীব্র গতিতে
২২. কীসের প্রভাবে তরুণেরা ভয়ংকর হয়ে ওঠতে পারে?
ক. সামাজিক অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে
খ. আঘাত-সংঘাতে
গ. আনন্দের আতিশযে্য
ঘ. সময়ের প্রয়োজনে
২৩. আঠারো বছর বয়সে কোনো সংশয় নেই কেন?
ক. বাধা ডিঙিয়ে পথ চলতে জানে বলে
খ. পরনির্ভরশীল নয় বলে
গ. নতুন কিছু করে বলে
ঘ. দুর্যোগ আর ঝড়ে বাঁচে বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আঠারো বছর বয়স
৮. ক ৯. গ ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা