বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের ‘অতিথির স্মৃতি’ গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।শেরপুরের নাইমুদ্দিন প্রায় ১০ বছর ধরে একটি হাতি পোষেন। তার পোষা হাতির নাম কালা পাহাড়। নাইমুদ্দিন তাকে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। বর্তমানে দারিদ্রে্যর কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালা পাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালা পাহাড়কে নিতে এলো। ওর পায়ে রশি বেধে টানাটানি করে একচুলও নাড়াতে পারল না। কালা পাহাড়ের দুচোখ বেয়ে শুধু টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। পরের দিন ক্রেতা আরও বেশি লোকজন সঙ্গে করে এনে কালা পাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা নাইমুদ্দিন দেখে— কালা পাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে—‘ওরে আমার কালা পাহাড়, অভিমান করে তুই চলে গেলি।’
প্রশ্ন:
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন?
খ. লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করল কেন?
গ. কালা পাহাড়ের আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে, তার বর্ণনা দাও।

ঘ. উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বলে তুমি মনে করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর-ক.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী পদক’ লাভ করেন।
উত্তর-খ.
লেখক অতিথির সঙ্গে, অর্থাৎ কুকুরটির প্রতি ভালোবাসাস্বরূপ তাঁর সময় কাটানোর জন্যে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন।
সুস্থ হওয়ার জন্যই লেখক দেওঘরে গিয়েছিলেন। নানান পরিবেশের ফাঁকে লেখকের সঙ্গে একটি কুকুরের সখ্য গড়ে ওঠে; কুকুরটিও বন্ধুসুলভ হয়ে ওঠে লেখকের কাছে। এই মমত্ববোধ ছেড়ে একদিন লেখককে বিদায় নিতে হচ্ছিল। কিন্তু রোগের দোহাই দিয়ে লেখক কুকুরটির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেন, যার ফলে তিনি আরও দিন দুই সেখানে দেরি করলেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা