
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আমার পূর্ব বাংলা
১. ‘কনকলতা’ শব্দটির অর্থ কী?
ক. পদ্ম খ. স্বর্ণলতা
গ. দোলনচাঁপা ঘ. গোলাপ
২. কবি কাকে ‘প্রগাঢ় নিকুঞ্জ’ বলেছেন?
ক. পূর্বের হাওয়াকে খ. পূর্বের দিককে
গ. পূর্ব বাংলাকে ঘ. পশ্চিম বাংলাকে
৩. ‘পুলকিত সচ্ছলতা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অফুরন্ত আনন্দের উৎস খ. সাহস
গ. নবীনতা ঘ. সজীবতা
৪. ‘বিমুগ্ধ বেদনার শান্তি’—এখানে কিসের আভাস রয়েছে?
ক. প্রশান্তির খ. বিষণ²তার
গ. অশান্তির ঘ. দুঃখের
৫. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কবি কার চোখের সঙ্গে ‘কালো চুলের’ তুলনা করেছেন?
ক. হরিণের খ. কাকের
গ. কোকিলের ঘ. ময়ূরের
৬. ‘সরোবরের অতলের মতো’—কী?
ক. ভীষণ ঠান্ডা
খ. অধিক গভীরতা
গ. আমার পূর্ব বাংলা
ঘ. আমাদের মনের গভীরতা
৭. রাঙা উৎপল যার উপমা—‘যার’ কোন পদ?
ক. সর্বনাম খ. অব্যয় গ. বিশেষণ ঘ. ক্রিয়া
৮. কবির অন্তরে অজস্র অনুভবের সৃষ্টি করেছে কী?
ক. পূর্ব বাংলার প্রকৃতি
খ. পূর্ব বাংলার স্নিগ্ধ রূপ
গ. পূর্ব বাংলার সৌন্দর্য সুষমা
ঘ. পূর্ব বাংলার সাংস্কৃতিক চেতনা
৯. পূর্ব বাংলার শ্যামল-শান্ত কোমল পরিবেশে কবির চোখে কী সৃষ্টি করে?
ক. কনকাঞ্জন খ. মোহাঞ্জন
গ. প্রেমাঞ্জন ঘ. মুগ্ধ-অঞ্জন
১০. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় ‘সন্ধ্যার উন্মেষের মতো’ কথাটি একটি—
ক. উপমা খ. উৎপ্রেক্ষা
গ. চিত্রকল্প ঘ. রূপকল্প
১১. অনেক মেঘের পালক মিলে কাকে ঢেকে রাখে?
ক. পৃথিবীকে খ. সূর্যকে
গ. চাঁদকে ঘ. মাটিকে
১২. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় মহাকবি কালিদাসের কোন বিখ্যাত কাব্যের প্রসঙ্গের উল্লেখ পাওয়া যায়?
ক. মেঘদূত খ. কুমার সম্ভব
গ. রঘু বংশ ঘ. ঋতুসংহার
১৩. বিহ্বলা রাধা কী উপেক্ষা করে প্রিয় মিলনের আশায় অভিসারে যেতেন?
ক. পরিবারের রক্তচক্ষু
খ. বর্ষার রাতের অন্ধকার
গ. লোকলজ্জার ভয়
ঘ. আঁকা-বাঁকা মেঠোপথ
১৪. বৈষ্ণব কবিতার ঐতিহ্যের অনুসরণে কবি সৈয়দ আলী আহসান এ দেশের মানুষের কিসের চিত্র এঁকেছেন?
ক. আতিথেয়তা খ. হৃদয়াবেগ
গ. স্বদেশপ্রেম ঘ. প্রকৃতিপ্রেম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আমার পূর্ব বাংলা
১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা