বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘সুখ’ কবিতার বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। সুখ কবিতাটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. কামিনী রায় ঘ. জসীমউদ্দীন
উত্তর: গ. কামিনী রায়
২। কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৭৬৪ খ. ১৮৬৪
গ. ১৯৬৪ ঘ. ১৯৮৪
উত্তর: খ. ১৮৬৪
৩। কবি কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ব্রাহ্মণবাড়ীয়া খ. নোয়াখালী
গ. বাখরগঞ্জ ঘ. ময়মনসিংহ
উত্তর: গ. বাখরগঞ্জ
৪। প্রকৃত সুখী হওয়া যায়—
ক. বড় চাকরির মাধ্যমে
খ. বিশাল সম্পত্তির মাধ্যমে
গ. অন্যকে সেবার মাধ্যমে
ঘ. অন্যের সম্পদ চুরি করে
উত্তর: গ. অন্যকে সেবার মাধ্যমে
৫। ‘সমর’ শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. মারামারি
গ. রণ ঘ. মীমাংসা
উত্তর: গ. রণ
৬। সুখ কবিতাটিতে ‘সুখ’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক. পাঁচবার খ. সাতবার
গ. নয়বার ঘ. দশবার
উত্তর: গ. নয়বার
৭। এ পৃথিবী কেমন?
ক. শুধু আনন্দময় খ. শুধু কষ্টময়
গ. শুধু কণ্টকাকীর্ণ
ঘ. শুধু কোলাহলময়
উত্তর: ক. শুধু আনন্দময়
৮। কবি ‘সুখ’ কবিতায় সংসারকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. সমর অঙ্গন খ. শান্তির জায়গা
গ. অশান্তির জায়গা ঘ. খেলার
উত্তর: ক. সমর অঙ্গন
৯। অন্যের দুঃখে আমাদের সবার কোনটি করা উচিত?
ক. পালিয়ে যাওয়া
খ. খুব মনোযোগ দেওয়া
গ. এগিয়ে যাওয়া ঘ. নীরব থাকা
উত্তর: গ. এগিয়ে যাওয়া
১০। কবি পরের কারণে কী করতে বলেছেন?
ক. জীবন দিতে খ. টাকা দিতে
গ. সম্পদ দান করতে
ঘ. স্বার্থ বলি দিতে
উত্তর: ঘ. স্বার্থ বলি দিতে
১১। কবির মতে আমরা—
ক. নিজের তরে খ. আত্মীয় তরে
গ. সকলের তরে ঘ. পরের তরে
উত্তর : গ. সকলের তরে
১২। ‘বলি’ শব্দের অর্থ কী?
ক. আরাম করা খ. ঘুমিয়ে থাকা
গ. উৎসর্গ করা ঘ. মারা যাওয়া
উত্তর: গ. উৎসর্গ করা
১৩। ‘লভিবে’ শব্দের অর্থ কী?
ক. লাভ করবে খ. হারিয়ে ফেলবে গ. বর্জন করবে ঘ. সংগ্রহ করবে
উত্তর: ক. লাভ করবে
১৪। অঙ্গন বলতে কী বোঝায়?
ক. বাগান খ. জমি
গ. বাড়ি ঘ. আঙিনা
উত্তর: ঘ. আঙিনা
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমন ও নোমান পরস্পর বন্ধু। সুমনের বাবার মৃত্যুতে নোমান সারাক্ষণ সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয়। সাধ্যমতো সুমনকে আর্থিকভাবেও সাহায্য করে। সুমনের সমস্যাকে নোমান নিজের সমস্যাই মনে করে।
১৫। উদ্দীপকটির সঙ্গে কোন কবিতার ভাবগত মিল রয়েছে?
ক. মানুষ জাতি খ. সভা
গ. সুখ ঘ. ফাগুন মাস
উত্তর: গ. সুখ
১৬। উক্ত ভাবের ইঙ্গিতবাহী চরণ—
i. বংশে বংশে নাহিকো তফাত
ii. সকলের তরে সকলে আমরা
iii. একজোট ঠিক আমরা যদি দাঁড়াই সবে রুখে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii
১৭। কোনটি মানুষের অধিক ভাবনা বাড়ায়?
ক. স্বার্থপরতা খ. মনের কষ্ট
গ. দুঃখ-কষ্ট ঘ. সুখ
উত্তর: খ. মনের কষ্ট
১৮। কামিনী রায়ের গ্রামের নাম—
ক. কালঘড়া খ. লহড়ী
গ. রসুল্লাবাদ ঘ. বাসন্ডা
উত্তর: ঘ. বাসন্ডা
১৯। কামিনী রায় কত সালে পরলোক গমন করেন?
ক. ১৮৩৩ খ. ১৮৪৩
গ. ১৯৩৩ ঘ. ১৯৮৩
উত্তর: গ. ১৯৩৩।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা