বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘লাল গরুটা’ নামের গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ‘লাল গরুটা’ গল্পের লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সত্যেন সেন
২। সত্যেন সেন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৭ সালে ঘ. ১৯০৮ সালে
৩। নিধিরামের বউ কেমন পরিবারের মেয়ে?
ক. গরিব খ. চাষি
গ. চাকরিজীবী ঘ. ব্যবসায়ী
৪। নিধিরামের পরিবারের সদস্যসংখ্যা কত জন?
ক. দুজন খ. তিনজন
গ. চারজন ঘ. পাঁচজন
৫। নিধিরামের ছেলের বয়স কত?
ক. ৫ বছর খ. ৮ বছর
গ. ৭ বছর ঘ. ৬ বছর
৬। ‘লাল গরুটা’ গল্পে কাকে ‘বড় লক্ষ্মী’ বলা হয়েছে?
ক. নিধিরামকে
খ. নিধিরামের বউকে
গ. লাল গরুটাকে
ঘ. নিধিরামের ছেলেকে
৭। কে গরুটাকে নিজের বলে দাবি করে?
ক. নিধিরাম খ. নিধিরামের বউ
গ. বিশু ঘ. সত্যেন সেন
৮। ‘লাল গরুটা’ কোন ধরনের রচনা?
ক. ভ্রমণ কাহিনি খ. ছোট গল্প
গ. ইতিহাস ঘ. রম্যরচনা
৯। নিধিরাম কি কিনে নিয়ে আসার কথা বলেছিল?
ক. ছাগল খ. ভেড়া
গ. দুধালো গাই ঘ. মহিষ
১০। বিশু কেন কাঁদছিল?
ক. বিশুকে তার বাবা মেরেছিল
খ. বিশুকে স্কুলে যেতে বলা হয়েছিল
গ. বিশুকে খেলতে দেওয়া হয়নি
ঘ. গরুটিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে
১১। সেদিন বাড়ির কারোরই ভালো করে খাওয়া হলো না কেন?
ক. খাবার ভালো হয়নি
খ. কারোরই ক্ষুধা ছিল না
গ. সবাই ব্যস্ত ছিল বলে
ঘ. গরুর শোকে
১২। টাকার লোভে নিধিরামের বউ কার কাছে গরু বিক্রি করতে রাজি ছিল না?
ক. কৃষকের কাছে
খ. আত্মীয়ের কাছে
গ. কসাইয়ের কাছে
ঘ. প্রতিবেশীর কাছে
১৩। নিধিরাম লাল গরুটাকে কত টাকায় বিক্রি করেছিল?
ক. ১৫ টাকায়
খ. ২০ টাকায় গ. ২৫ টাকায়
ঘ. ৩০ টাকায়
১৪। ক্রেতারা লাল গরুটিকে নিতে আসার সময় বিশু গরুটিকে কী খাওয়াচ্ছিল?
ক. খড় খ. খৈল
গ. ঘাস ঘ. মাড়
১৫। ‘লাল গরুটা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র কে?
ক. নিধিরাম খ. লাল গরু
গ. বিশু ঘ. নিধিরামের বউ
১৬। কার চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে?
ক. নিধিরামের
খ. নিধিরামের বউয়ের
গ. বিশুর ঘ. লাল গরুটার
১৭। ‘লাল গরুটার সাদা সরল মন’—এ কথা দ্বারা বোঝানো হয়েছে—
ক. গরুটি বুদ্ধিমান খ. বয়সে বৃদ্ধ
গ. শান্ত মেজাজ
ঘ. অতসব বোঝে না
১৮। নিধিরামের বউ কার চিন্তায় অস্থির হয়ে ওঠে?
ক. বিশুর খ. স্বামীর
গ. শ্বাশুড়ির ঘ. শশুরের
১৯। বাধা পেলে কার জেদটা আরও বেড়ে ওঠে?
ক. বিশুর খ. নিধিরামের
গ. লাল গরুটার
ঘ. নিধিরামের বউয়ের
২০। লেখক সত্যেন সেন কত সালে মারা যান?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮১ সালে গ. ১৯৮২ সালে
ঘ. ১৯৮৩ সালে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. খ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা