বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘তোলপাড়’ নামের গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
তোলপাড়
১। তোলপাড় গল্পের লেখক কে?
ক. হুমায়ুন আজাদ
খ. হুমায়ূন আহমেদ
গ. শওকত ওসমান
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. শওকত ওসমান
২। তোলপাড় গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. বায়ান্নর ভাষা আন্দোলন
খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান
গ. একাত্তরের গণহত্যা
ঘ. নব্বইয়ের গণ-অভ্যুত্থান
উত্তর: গ. একাত্তরের গণহত্যা
৩। ‘তোলপাড়’ গল্পে উল্লিখিত ঢাকা থেকে ৫০ মাইল দূরবর্তী গ্রামটির নাম কী?
ক. নিতাইগঞ্জ খ. বাবুগঞ্জ
গ. গাবতলী ঘ. পাড়াতলী
উত্তর: গ. গাবতলী
৪। সাবু চাঙারি বোঝাই করে কী এনে ক্ষুধার্ত লোকদের খাইয়েছে?
ক. চিড়া খ. মুড়ি
গ. ভাত ঘ. রুটি
উত্তর: খ. মুড়ি
৫। সাবুর মায়ের নাম কী?
ক. রাবেয়া বিবি
খ. জৈতুন বিবি
গ. রাহিমা বিবি
ঘ. মিসেস রহমান
উত্তর: খ. জৈতুন বিবি
৬। সাবু কাকে দেখে অবাক হয়ে তাকিয়ে ছিল?
ক. মিসেস সালমাকে
খ. মিসেস রহমানকে
গ. মিসেস তাসলিমাকে
ঘ. মিসেস রমিজাকে
উত্তর: খ. মিসেস রহমানকে
৭। কোন রাতে পাঞ্জাবি মিলিটারি বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৪ মার্চ ঘ. ২৭ মার্চ
উত্তর: ক. ২৫ মার্চ
৮। ফরসা চেহারা কার?
ক. পৌঢ় নারীর
খ. সদ্য বিধবার
গ. সাবুর
ঘ. খাকি উর্দি পড়া লোকটির
উত্তর: ক. প্রৌঢ় নারীর
৯। সাবুর বড় লজ্জা লাগে কেন?
ক. গায়ে কিছু না থাকায়
খ. নারী পাঁচ টাকা দিতে চাওয়ায়
গ. পর্যাপ্ত পানি দিতে না পারায়
ঘ. গরিব হওয়ায়
উত্তর: ঘ. গরিব হওয়ায়
১০। ‘মা, পানি খাবেন?’—এ কথাটি কে বলেছিল?
ক. চাকর খ. মিলিটারি
গ. সাবু ঘ. জৈতুন বিবি
উত্তর: গ. সাবু
১১। বুড়োর কয়জন ছেলেকে মিলিটারিরা গুলি করে মেরেছে?
ক. দুজন খ. তিনজন
গ. চারজন ঘ. পাঁচজন
উত্তর: খ. তিনজন
১২। প্রৌঢ়ার হাতে কী ছিল?
ক. খাবার খ. পানির বোতল
গ. ব্যাগ ঘ. কাপড়ের পুঁটলি
উত্তর: গ. ব্যাগ
১৩। তোলপাড় গল্পের প্রধান চরিত্র কোনটি?
ক. জৈতুন বিবি খ. বৃদ্ধ
গ. প্রৌঢ়া ঘ. সাবু
উত্তর: ঘ. সাবু
১৪। কে পানি খেয়ে তৃপ্ত হয়?
ক. বৃদ্ধ
খ. বৃদ্ধের পুত্রবধূরা
গ. প্রৌঢ়া ঘ. চাকর
উত্তর: গ. প্রৌঢ়া
১৫। জৈতুন বিবি ভোরে ওঠে কী ভেজে দিয়েছিলেন?
ক. চিড়া খ. মুড়ি
গ. রুটি ঘ. মাছ
উত্তর: খ. মুড়ি
১৬। ‘জয়িফ’ শব্দের অর্থ কী?
ক. শক্তিশালী খ. খাবার
গ. তারিফ ঘ. দুর্বল
উত্তর: ঘ. দুর্বল
১৭। বৃদ্ধ লোকটি বিশ্রাম নিতে কোথায় বসেছিল?
ক. মাঠে খ. বৈঠক ঘরে
গ. গাছের ছায়ায়
ঘ. উঠানে
উত্তর: গ. গাছের ছায়ায়
১৮। শওকত ওসমান দীর্ঘদিন কোন পেশায় জড়িত ছিলেন?
ক. সাংবাদিকতা
খ. ব্যবসা
গ. ওকালতি
ঘ. ডাক্তারি
উত্তর: ক. সাংবাদিকতা
১৯। শওকত ওসমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৭ সালে
খ. ১৯১৬ সালে
গ. ১৯১৮ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তর: ক. ১৯১৭ সালে
২০। শওকত ওসমান কত সালে মৃত্যুবরণ করেণ?
ক. ১৯৯৭ সালে
খ. ১৯৯৮ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ১৯৮৮ সালে
উত্তর: খ. ১৯৯৮ সালে।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা