বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: আকাশ প্রবন্ধটি কার লেখা?
ক. হুমায়ূন আহমেদ
খ. হুমায়ুন আজাদ
গ. আব্দুল্লাহ আল-মুতি
ঘ. মুহাম্মদ আব্দুল হাই
উত্তর: গ. আব্দুল্লাহ আল-মুতি
প্রশ্ন: আব্দুল্লাহ আল মুতি কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৩ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯১৭ সালে ঘ. ১৯৩০ সালে
উত্তর: ঘ. ১৯৩০ সালে
প্রশ্ন: আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?
ক. আকাশ সম্পর্কে জানা
খ. প্রকৃতি সম্পর্কে জানা
গ. বিজ্ঞানচেতনা সৃষ্টি
ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি
উত্তর: গ. বিজ্ঞানচেতনা সৃষ্টি
প্রশ্ন: রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?
ক. নীল খ. সাদা গ. কালো ঘ. লাল
উত্তর: গ. কালো
প্রশ্ন: সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন?
ক. দিনের বেলায় খ. দুপুর বেলায়
গ. বিকেলবেলায় ঘ. গোধূলি লগ্নে
উত্তর: ক. দিনের বেলায়
প্রশ্ন: কখন রঙের বন্যা নামে?
ক. ভোর বা সকালে খ. সকালে বা দুপুরে
গ. বিকেলবেলায় ঘ. গোধূলি লগ্নে
উত্তর: ঘ. গোধূলি লগ্নে।
প্রশ্ন: আগেকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?
ক. নিরক্ষরতার কারণে
খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়
গ. মানুষের কাছ থেকে শুনে ঘ. আকাশের নিচে বসবাস করছে বলে
সঠিক উত্তর: খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়
প্রশ্ন: আকাশে আসলে কিসের ঢাকনা?
ক. পৃথিবীর খ. মাটির
গ. পানির ঘ. বায়ুমণ্ডলের
সঠিক উত্তর: ঘ. বায়ুমণ্ডলের
প্রশ্ন: বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?
ক. ১০টি খ. ১৫টি গ. ২০টি ঘ. ২৫টি
সঠিক উত্তর: গ. ২০টি
প্রশ্ন: নাইট্রোজেন কী?
ক. বর্ণহীন মেঘ খ. নীল রঙের মেঘ
গ. বাতাসের প্রধান উপাদান
ঘ. আকাশের নীল চাঁদোয়া
সঠিক উত্তর: গ. বাতাসের প্রধান উপাদান
প্রশ্ন: বিজ্ঞানীরা শূন্যে কী পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন?
ক. উড়োজাহাজ খ. হেলিক্বার
গ. যুদ্ধ বিমান ঘ. মহাকাশযান
সঠিক উত্তর: ঘ. মহাকাশযান
প্রশ্ন: মহাকাশযান থেকে দিন-রাত কিসের ছবি তোলা হয়?
ক. পৃথিবীর খ. সূর্যের গ. চাঁদের ঘ. পাখির
সঠিক উত্তর: ক. পৃথিবীর
প্রশ্ন: নিচের কোনটি বর্ণহীন?
ক. আলো খ. আকাশ গ. গ্যাস ঘ. মাটি
সঠিক উত্তর: গ. গ্যাস
প্রশ্ন: আগেকার দিনে বিজ্ঞানীরা আকাশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন কী করে?
ক. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে
খ. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে
গ. গবেষণা করে ঘ. শূন্যে বেলুন পাঠিয়ে
সঠিক উত্তর: ঘ. শূন্যে বেলুন পাঠিয়ে
প্রশ্ন: পৃথিবার ওপর কিসের স্তর আছে বলে আকাশ নীল দেখায়?
ক. মেঘের খ. শিশিরের
গ. কুয়াশার ঘ. হাওয়ার
সঠিক উত্তর: ঘ. হাওয়ার
প্রশ্ন: মহাকাশযান বলতে কী বোঝায়?
ক. মঙ্গল গ্রহে যাতায়াতের বাহন
খ. চাঁদে যাতায়াতের বাহন
গ. মহাকাশে যাতায়াতের বাহন
ঘ. পৃথিবীতে যাতায়াতের বাহন
সঠিক উত্তর: গ. মহাকাশে যাতায়াতের বাহন
প্রশ্ন: আব্দুল্লাহ আল-মুতির রচনায় কোনটি প্রতিফলিত হয়?
ক. পৃথিবীর জটিল রহস্যময় অজানা দিক
খ. মানবসমাজের রহস্যময় দিক
গ. গবাদিপশুর রহস্যময় দিক
ঘ. হিংস্র প্রাণীর রহস্যময় দিক
সঠিক উত্তর: ক. পৃথিবীর জটিল রহস্যময় অজানা দিক
প্রশ্ন: বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসে কী ছড়িয়ে আছে?
ক. অণু খ. পরমাণু গ. ইলেকট্রন ঘ. প্রোটন
সঠিক উত্তর: ক. অণু
প্রশ্ন: আব্দুল্লাহ আল মুতি কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ব্রাহ্মণবাড়িয়া খ. সিরাজগঞ্জ
গ. কিশোরগঞ্জ ঘ. মানিকগঞ্জ
সঠিক উত্তর: খ. সিরাজগঞ্জ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা