
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘অমর একুশে’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। ‘অমর একুশে’ প্রবন্ধটির লেখক কে?
ক. হুমায়ূন আহমেদ
খ. হুমায়ুন আজাদ
গ. রফিকুল ইসলাম
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর: গ. রফিকুল ইসলাম
২। রফিকুল ইসলামের জন্ম তারিখ কত?
ক. ১৯২৪ সালের ১ জানুয়ারি
খ. ১৯২৫ সালের ১ জানুয়ারি
গ. ১৯৩৪ সালের ১ জানুয়ারি
ঘ. ১৯৩৫ সালের ১ জানুয়ারি
উত্তর: গ. ১৯৩৪ সালের ১ জানুয়ারি
৩। রফিকুল ইসলাম কোন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
ক. রসায়ন খ. পদার্থবিজ্ঞান
গ. ইংরেজি ঘ. বাংলা
উত্তর: ঘ. বাংলা
৪। ‘সর্বদলীয় কর্মপরিষদ’ গঠিত হয় কখন?
ক. ৩০ জানুয়ারি, ১৯৫২
খ. ৩১ জানুয়ারি, ১৯৫২
গ. ২৫ জানুয়ারি, ১৯৫২
ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
উত্তর: ক. ৩০ জানুয়ারি, ১৯৫২
৫। সর্বদলীয় কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন কে?
ক. শামছুল হক খ. অলি আহাদ
গ. কাজী গোলাম মাহবুব
ঘ. খালেক নেওয়াজ মাহবুব
উত্তর: গ. কাজী গোলাম মাহবুব
৬। ‘সর্বদলীয় কর্মপরিষদ’ গঠনের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন?
ক. বিদেশে খ. বরিশালে
গ. ঢাকায় ঘ. জেলখানায় বন্দী
উত্তর: ঘ. জেলখানায় বন্দী
৭। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি কে শহীদ হন?
ক. সালাম খ. রফিক
গ. শফিক ঘ. জব্বার
উত্তর: গ. শফিক।
৮। গাজীউল হকের সভাপতিত্বে কোথায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়?
ক. মধুর ক্যানটিনে খ. টিএসসিতে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
ঘ. কলাভবনে
উত্তর: গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
৯। ১৯৫২ সালের কত তারিখে বিশ্ববিদ্যালয় এলাকা ও সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়?
ক. ২০ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৩ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: গ. ২২ ফেব্রুয়ারি
১০। ২১ ফেব্রুয়ারি সকালে কোথায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়?
ক. জামতলায় খ. আমতলায়
গ. বটতলায় ঘ. লিচুতলায়
সঠিক উত্তর: খ. আমতলায়
১১। ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী আউয়াল পেশায় কী ছিলেন?
ক. চিকিত্সক খ. রিকশাচালক
গ. শিক্ষক ঘ. বাসচালক
সঠিক উত্তর: খ. রিকশাচালক
১২। ১৪৪ ধারা ভঙ্গ করার প্রস্তাব কে করেন?
ক. আব্দুস সামাদ খ. রফিকুল ইসলাম গ. অলি আহাদ ঘ. গাজীউল হক
সঠিক উত্তর: ক. আব্দুস সামাদ
১৩। ছাত্ররা ১০ জনের দলে বিভক্ত হন কী কারণে?
ক. মিছিল করার জন্য
খ. জনসভা করার জন্য
গ. ১৪৪ ধারা ভঙ্গ করতে
ঘ. ক্লাস করতে
সঠিক উত্তর: গ. ১৪৪ ধারা ভঙ্গ করতে
১৪। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে মোট কতজন শহীদ হন?
ক. চারজন খ. পাঁচজন
গ. ছয়জন ঘ. সাতজন
সঠিক উত্তর: ক. চারজন
১৫। শহীদ মিনার নির্মাণ করা হয় কখন?
ক. সকালে খ. রাতারাতি
গ. বিকেলে ঘ. দুপুরে
সঠিক উত্তর: খ. রাতারাতি
১৬। শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে?
ক. ২২ ফেব্রুয়ারি খ. ২৩ ফেব্রুয়ারি গ. ২৪ ফেব্রুয়ারি ঘ. ২৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: গ. ২৪ ফেব্রুয়ারি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা