বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘আবার আসিব ফিরে’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

লোকগীতিশিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি মেলে ২০০ টাকা, কিন্তু পুরুষ শ্রমিক পান ৩০০ টাকা। হায়রে, এ কেমন আইন? মলিকপক্ষকে জিজ্ঞাসা করলে উত্তর পান—এটাই নিয়ম, এটাই আইন।
প্রশ্ন: ক. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ১
খ. ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয়নি কেন? ২
গ. উদ্দীপকের ভাবের সঙ্গে কীভাবে ‘নারী’ কবিতার ভাবার্থ সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘উদ্দীপকটি “নারী” কবিতার একটি খণ্ডচিত্র মাত্র’—মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ৪
উত্তর-ক.
‘নারী’ কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
উত্তর-খ.
পৃথিবীতে নারী-পুরষের অধিকার সমান গুরুত্ব পায়নি বলে ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয়নি।
সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নর ও নারীর সমান অধিকারে আস্থাবান। কিন্তু পুরুষশাসিত এ সমাজে দেখা যায় ভিন্ন চিত্র। এখানে সকল মহত্ কর্মের জন্য পুরুষকে বাহবা দেওয়া হয়। কিন্তু নারীকে প্রায়শই তাঁর কর্মের স্বীকৃতি দেওয়া হয় না। এ কারণেই ইতিহাসে নারীর চেয়ে পুরুষের অবদান বেশি লেখা হয়েছে।
উত্তর-গ.
উদ্দীপকের ভাবে নারীর প্রতি বৈষম্য ও শোষণের দিকটি প্রকাশিত হওয়ায় তা ‘নারী’ কবিতার ভাবার্থের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উদ্দীপকের লোকগীতিশিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সমান কাজ করলেও সমান মজুরি পাননি। তিনি নারী বলে এমন বৈষম্যের শিকার হয়েছেন। আর এ বৈষম্যের কারণ জানতে চাইলে তাঁকে জানানো হয়—এটাই নিয়ম, এটাই আইন। আবার ‘নারী’ কবিতায় দেখা যায়, জগতের বড় বড় জয়-অভিযানে নারীর অবদান অসামান্য। নারী কবিতায় ফুটে উঠেছে, নারী ও পুরুষের সমান অবদানের কথা। কিন্তু কবি বলেছেন, ইতিহাসে নারীর অবদানের মূল্যায়ন করা হয়নি। তাই যুদ্ধে কতজন নর শহীদ হয়েছেন, তা লেখা থাকলেও কত জন নারী তাঁর স্বামী হারিয়েছেন, তা লেখা নেই। হূদয়ভরা মমতা দিয়ে নারী উত্সাহিত করলেও বীরের স্মৃতিস্তম্ভের গায়ে তার নাম ঠাঁই পায়নি। যেকোনো মহত্ কর্মে পুরুষের অবদান একার নয়। কেননা, পুরুষকে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে নারী। কিন্তু নারী সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার, শোষণের শিকার। তাই বলা যায়, উদ্দীপকে এবং ‘নারী’ কবিতায় মূলভাবে নারীর প্রতি বৈষম্যের এবং শোষণের কথা ব্যক্ত হওয়ায় উদ্দীপক এবং আলোচ্য কবিতাটি সাদৃশ্যপূর্ণ।
উত্তর-ঘ.
‘নারী’ কবিতায় চিত্রিত বহুমুখী বিষয়ের মধ্যে উদ্দীপকে শুধু নারীর প্রতি বৈষম্য ও শোষণের চিত্র চিত্রিত হয়েছে।
উদ্দীপকে বর্ণিত হয়েছে, কাঙালিনী সুফিয়া নারী বলে শোষণ ও বৈষম্যের শিকার হয়েছেন। তিনি পুরুষের সমান কাজ করে মজুরি পেয়েছেন মূল মজুরির দুই-তৃতীয়াংশ। অর্থাত্ নারীর প্রতি বঞ্চনার চিত্র উদ্দীপকে ফুটে উঠেছে। অন্যদিকে, ‘নারী’ কবিতায় কবি মমতার গান গেয়েছেন। আর এ গান গাইতে গিয়ে তুলে ধরেছেন নারীর প্রতি বৈষম্যের চিত্র, নারীকে অন্যায়ভাবে দমিয়ে রাখার কথা। তবে এ কবিতায় আরও বলা হয়েছে, পুরুষ যদি নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, তবে পুরুষই ভুক্তভোগী হবে। কেননা, নারীকে বাদ দিয়ে পুরুষ কখনো একা সামনে অগ্রসর হতে পারবে না। আর এখন যুগ এসেছে সাম্যের। নারীরা জেগে উঠেছে। এমতাবস্থায় পুরুষ যদি নারীকে পীড়ন দেয়, তবে সে পীড়ন তাকেই পীড়া দেবে। অর্থাত্ সমাজ বাস্তবতার নানামুখী চিত্র কবিতায় চিত্রিত হয়েছে। পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয়নি। সর্বক্ষেত্রে নারীর অবদানকে তুচ্ছ করে দেখা হয়েছে। ‘নারী’ কবিতায় কবি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন নারীর অবদান, নারীর প্রতি বৈষম্য, নারীকে অবমাননার ফল, নারীর উন্নয়ন, সমাজের অগ্রগতির উপায় প্রভৃতি। আর উদ্দীপকে শুধু নারীর প্রতি বৈষম্যের দিকটি চিত্রিত হয়েছে। তাই আমরা বলতে পারি, ‘উদ্দীপকটি “নারী” কবিতার একটি খণ্ডচিত্র মাত্র’।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা