নারী
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘আবার আসিব ফিরে’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
যত বীর, যত মহামানব জগতে এসেছে, তারে
জঠরে ধরেছে, পালন করেছে স্তন্যদুগ্ধ ধারে।
সে যে নারী, সে যে মাতা মহীয়সী
কোথায় তুলনা তার?
সর্বংসহা জননী, শ্রেষ্ঠ সৃষ্টি সে বিধাতার।
প্রশ্ন:
ক. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? ১
খ. ‘সাম্যের গান গাই’—বলতে কবি কী বুঝিয়েছেন? ২
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘উদ্দীপকটি “নারী” কবিতার একটি খণ্ডচিত্র মাত্র’ মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ৪
উত্তর: ক.
কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
উত্তর: খ.
সাম্যের গান মানে সমতার গান; এখানে নারী-পুরুষের সম-অধিকারকে বোঝানো হয়েছে।
‘নারী’ কবিতায় কবির চোখে পুরুষ ও নারীর কোনো ভেদাভেদ নেই। সভ্যতার অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীর অবদানের কথা উল্লেখ করে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় হতে বলেছেন। যুগে যুগে যত বড় বড় জয় ও অভিযানে পুরুষদের বিজয় সুনিশ্চিত হয়েছে, তার পেছনে নারীর প্রেরণাশক্তি কাজ করেছে। তাই নারীকে সম্মান দেখানোর কথা বলার পাশাপাশি তিনি বুঝিয়েছেন সমাজজীবনে নারী ও পুরুষ দুজনের অবদানই সমান। তাই কবি সাম্যের গান গেয়ে যান।
উত্তর: গ.
উদ্দীপকে ‘নারী’ কবিতার পুরুষের কৃতিত্বে কিংবা বীরত্বে নারীর অবদানের ভাবটির প্রতিফলন ঘটেছে।
উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীতে যত মহামানব বীর এসেছেন, তাঁদের মাতৃজঠরে ধারণ করেছেন নারীরা। মহীয়সী মাতার স্তন্যদুগ্ধ পান করেই মহামানবেরা তাঁদের কৃতিত্ব প্রতিষ্ঠা করেছে। বীরের যুদ্ধে রয়েছে বিজয়ালক্ষ্মী নারীর মাঙ্গলিক অনুপ্রেরণা। তদ্রূপ ‘নারী’ কবিতায় ও সভ্যতার নারীদের অবদানের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
‘নারী’ কবিতায় নারীদের পুরুষের সমান অধিকার দিয়ে সাম্য সমাজের জয়গান ঘোাষণা করেছেন। পুরুষের বড় জয়ে, বড় সাফেল্যে যুগে যুগে নারী তাঁদের উত্সাহ, অনুপ্রেরণা দিয়ে এসেছেন। নারীদের এই উত্সাহ, উদ্দীপনার জন্য পুরুষ আজ বিশ্ববিজয়ী বীরে পরিণত হয়েছেন। উদ্দীপকের মহামানব সৃষ্টিতে নারীদের যে অসামান্য অবদানের কথা বলা হয়েছে, তা ‘নারী’ কবিতারই সারবস্তু। সুতরাং ‘নারী’ কবিতায় পুরুষদের শ্রেষ্ঠত্বে নারীদের যে মহান ত্যাগ স্বীকার বা অবদান, সে ভাবটির প্রতিফলন উদ্দীপকেও বিদ্যমান।
উত্তর: ঘ.
‘উদ্দীপকটি “নারী” কবিতার একটি খণ্ডচিত্র মাত্র’। কারণ উদ্দীপকে নারীদের অবদানের কথা উল্লেখ থাকলেও তাঁদের প্রতি যে অবিচার বা অবহেলা, তা ‘নারী’ কবিতার মতো করে তুলে ধরা হয়নি।
উদ্দীপকে শ্রেষ্ঠ নারী জননীর জঠরে বীর, মহামানবদের ধারণের বিষয়টি ব্যক্ত হয়েছে। মাতৃরূপী নারীর স্তুতিগান করা হয়েছে। বলা হয়েছে মাতৃরূপী নারী স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় নারীদের বিশ্বসভ্যতায় অবদান রাখার পাশাপাশি তাঁদের অধিকারের বিষয়ে সোচ্চার হয়েছেন। কারণ, সমান অবদান রাখা সত্ত্বেও সর্বক্ষেত্রে নারীরা অবহেলিত আর উপেক্ষিত। সুতরাং দেখা যাচ্ছে, ‘নারী’ কবিতার কবি নারী-পুরুষের সমতাবিধানের কথা বললেও উদ্দীপকে কেবল নারীর মহান অবদানের বিষয়টিই প্রতিফলিত হয়েছে। নারী হলো পুরুষের প্রেরণাদায়ী। একজন নারীর মহতী অনুপ্রেরণায় একজন পুরুষ যেকোনো অসাধ্য সাধন করতে পারেন। এ জগতে পুরুষেরা যত শ্রেষ্ঠকর্ম সাধন করেছেন, তার পেছনে রয়েছে নারীর অবদান। বর্তমান পৃথিবীতে নারীরা যে অবহেলার শিকার, কবি তা দেখে বিরূপ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পুরুষ আজ নারীর ওপর যে অন্যায় বা অবিচার করছেন, তার রচিত এই অবিচারে একদিন পুরুষকেই পড়তে হবে। নারীর প্রতি তিনি শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, যা উদ্দীপকে সরাসরি ফুটে উঠতে পারেনি। অর্থাত্ উদ্দীপকে শুধু নারীরর অবদানের কথা ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু কবিতায় নারীর অবদানের সঙ্গে নারীর প্রতি বৈষম্যেও দিকটিও সমানভাবে ফুটে উঠেছে।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা