বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাছে লোকে কিছু বলে
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
সঙ্কোচের বিহ্বলতা নিজেরি অপমান
সঙ্কটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়
আপনা মাঝে শক্তি ধর নিজেরে করো জয়।

প্রশ্ন:
ক. কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট? ১
খ. ‘হূদয়ে বুদবুদ মতো, উঠে শুভ্র চিন্তা কত’—শুভ্র চিন্তা বলতে কী বুেঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিষয়টিকে প্রতিফলিত করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘উদ্দীপকের মূল সুর সব সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।’ উক্তিটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা অনুসরণে আলোচনা করো। ৪

উত্তর: ক.
কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট।
উত্তর: খ.
মহত্ কাজের জন্য মানুষের মনে উদ্ভূত শুভ চিন্তার বিষয়টিকেই শুভ্রচিন্তা বলে বোঝানো হয়েছে।
সমাজে যাঁরা অবদান রাখতে চান, তাঁদের কোনো সংকোচ বা দ্বিধা থাকতে পারবে না। অনেকেই এই দ্বিধার জন্য তাঁদের মনে নানা শুভ কাজের উদয় হলেও তা করতে পারেন না। মানুষের মনে শুভবোধের যে উদয় হয়, কবি এই হূদয়ের শুভবোধকে ‘হূদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত’ কথাটি বুঝিয়েছেন।
উত্তর: গ.
উদ্দীপকটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত ভয়ভীতি, সংকোচকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার বিষয়টি প্রতিফলিত করে।
উদ্দীপকে বলা হয়েছে, সংকোচে বিহ্বল হয়ে থাকা মূলত নিজেরই অপমান। তাই সংকট, সংশয়ে বিষাদগ্রস্ত হওয়া যাবে না। নিজেকে জয় করতে হবে, যাবতীয় ভয় দূর করতে হবে। আর এভাবেই মানবজীবনের মুক্তি মিলবে। অর্থাত্ মহত্ উদ্দেশ্য সাধনের জন্য সব সংকটের মোকাবিলা করতে হবে। আবার ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় দেখা যায়, ভয়-সংশয়ের কারণে মানুষ অভীষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।
‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সমালোচনা, লোকলজ্জার ভয়ে মহত্ কর্ম সাধনের পথ থেকে অনেকেই দূরে সরে যায় বলে কবি অভিহিত করেছেন। তাই কবি আমাদের সতর্ক করে দিয়েছেন আমরা যেন দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে মানুষের সমালোচনার ভয় না করি। বিধাতা আমাদের প্রাণ দিয়েছেন। আমরা যেন ভীতির কবলে পড়ে শক্তিহীন না হয়ে পড়ি—এমন প্রত্যাশা কবি পোষণ করেছে। উদ্দীপকটি আলোচ্য কবিতার শিক্ষণীয় বিষয় অর্থাত্ ভয়ভীতি, সংকোচকে উপেক্ষা করে সম্মুখ পানে অগ্রসর হওয়ার বিষয়টি প্রতিফলিত করে।
উত্তর: ঘ.
উদ্দীপকের মূল সূর, অর্থাত্ নিজেকে জয় করার দিকটি সব ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়, যা ‘পাছে লোক কিছু বলে’ কবিতায় যথার্থভাবে প্রয়োগ ঘটেছে।
উদ্দীপকে সংকটের কল্পনায় ম্রিয়মাণ না থেকে সব কাতরতা, বিষাদগ্রস্ততা, ভয় দূর করে আপন শক্তি দ্বারা নিজেকে জয় করার আহ্বান জানানো হয়েছে। সংকোচের বিহ্বলতার মাঝে নিজের অপমানই নিহিত থাকে। উদ্দীপকটি মূলত মানুষকে সব সমালোচনা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। কেননা, উদ্দীপকের সংকোচের বিহ্বলতা, ভয় দূর করা এবং সংকটের কল্পনায় ম্রিয়মাণ না হওয়া, আপন শক্তিতে নিজেকে জয় করার মধ্য দিয়ে সমালোচনাকেই উপেক্ষা করা বোঝায়। আবার ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায়ও কবি বিভিন্ন আঙ্গিকে আমাদের বলেছেন, আমরা যেন অন্যের সমালোচনার ভয়ে নিজের উদ্দেশ্য থেকে সরে না দাঁড়াই। জীবনে সফলতা পেতে হলে লোকলজ্জা ও ভয়কে উপেক্ষা করতে হবে। দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় মানুষকে ভীতি আর সংকোচে বেঁধে রাখে। তাই জীবনে সফলতার দেখা পায় না অনেকেই। এই ব্যর্থতা ঠেকাতে হলে দ্বিধাগ্রস্ততাকে জয় করতে হবে। সব সমালোচনা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। উদ্দীপকটি বিশ্লেষণ করে বলা যায় যে, এর মূল সুর সব ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূল বক্তব্যও এ সুরকে সমর্থন করে।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা