বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বাঙালির বাংলা
১৭। ‘সাত্ত্বিক’ শব্দের ব্যবহারিক অর্থ কী?
ক. উদার খ. সাতটি ত্বক
গ. স্বার্থত্যাগ ঘ. ফলের আকাঙ্ক্ষাবিহীন
১৮। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন পরিচয় প্রকাশ পেয়েছে?
ক. বিদ্রোহী মনোভাব
খ. অধিকার চেতন মনোভাব
গ. মানবতা রোধের বিকাশ
ঘ. চৈতন্যের জাগরণ
১৯। কবি নজরুল ইসলাম কেন বাঙালি ছেলেমেয়েদের মন্ত্র বোঝানোর কথা বলছেন?
ক. তাদের দিয়ে জাদু দেখাবার জন্য
খ. স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য
গ. শত্রুদের বিতাড়নের জন্য
ঘ. নিজের ইচ্ছাকে প্রতিপালনের জন্য
২০। গিরি হিমালয়ের কয়টি বৈশিষ্ট্য প্রবন্ধিক আমাদের সামনে তুলে ধরেছেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দশটি
২১। ‘বাংলার আকাশ নিত্য প্রসন্ন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. আকাশের উদারতাকে
খ. আকাশের শুভ্রতাকে
গ. আকাশের বিশালত্বকে
ঘ. ঋতুর সৌন্দর্য বৈশিষ্ট্যকে
২২। ‘আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন’ বাক্যটি কোন অর্থটিকে বিশেষায়িত করছে?
ক. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. মানুষের অলসতা দূরীকরণ
গ. বিশ্ব দরবারে নিজেদের অবস্থান ত্বরান্বিত করা
ঘ. মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করা।

পড়ে পাওয়া
২৩। কাপালী কেন গহনা গড়িয়ে এনেছিল?
ক. স্ত্রীকে খুশি করার জন্য
খ. ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য
গ. বড় মেয়েকে দেওয়ার জন্য
ঘ. ঘরে রেখে দেওয়ার জন্য
২৪। ‘পড়ে পাওয়া’ রচনাটি কোন শ্রেণির?
ক. কিশোর গল্প খ. কিশোর উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. শিশুতোষ গল্প
২৫। ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষার্থীর মধ্যে কোন চেতনার সৃষ্টি করে?
ক. রাজনৈতিক খ. দেশাত্মবোধক
গ. সাংস্কৃতিক ঘ. নৈতিক
২৬। নিচের কোনটি বিভূতিভূষণের উপন্যাস?
ক. অরণ্যে নীলিমা খ. অরণ্য গোধূলি
গ. অরণ্য বহ্নি ঘ. আরণ্যক
২৭। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?
ক. ভালোবাসার খ. উপহাসের
গ. ঘৃণাবোধের ঘ. নিষ্ঠুরতার
২৮। ‘কাপালি’ কোন সমপ্রদায়ভুক্ত হিন্দুবিশেষ?
ক. মত্স্যজীবী খ. আইনজীবী
গ. তান্ত্রিক ঘ. শ্রমজীবী
২৯। কাপালি লোকটি কোথা হতে ফিরছিল?
ক. নির্বিষখোলার হাট থেকে
খ. দরিরামপুর হাট থেকে
গ. কানকির হাট থেকে
ঘ. জমিদার হাট থেকে
৩০। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয় কী?
ক. দায়িত্ববোধ খ. নির্লোভ মানসিকতা
গ. দরিদ্রের প্রতি করুণা ঘ. ঐক্যবদ্ধতা
৩১। ‘না, তালা ভাঙ্গিসনে’— লেখকের এমন উক্তির কারণ—
i. শুভবোধের জাগরণ
ii. সততা
iii. সহানুভূতিপ্রবণতা কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii.

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা