বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
৫১। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?
ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য
খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য
ঘ. খাদ্য, পানীয়ের জন্য
৫২। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন?
ক. ভুল সিদ্ধান্তের জন্য
খ. জনগণের আন্দোলনের চাপে
গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে
ঘ. রাজনীতিবিদের বিক্ষোভের ফলে
৫৩। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন কেন?
ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে
গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে
৫৪। ‘আরটিসি’-এর পূর্ণরূপ হলো—
ক. রাউন্ড টেবিল কর্নার
খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি গ. রাউন্ড টেবিল সেট
ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স
৫৫। ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান
খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা
গ. বিদেশের আইন ঘ. সমাজে নিয়মকানুন
৫৬। ৬ দফা দাবি মূলত বাঙালির—
ক. মুক্তির দাবি খ. স্বায়ত্তশাসনের দাবি
গ. ক্ষুধা মেটানোর দাবি ঘ. স্বাধীনতার দাবি
৫৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত্রু সম্পর্কে যা মনে রাখার জন্য বলেছেন—
i. শত্রু পেছনে ঢুকেছে
ii. নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে
iii. লুটতরাজ করবে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫৮। ‘শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির জনক’—কোন যুক্তিতে?
ক. বাংলাদেশে তাঁর জন্ম
খ. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা
গ. রাজনীতিতে তুখোড় মনোভাব
ঘ. দেশের জন্য ভাষণ দান করা
আমাদের লোকশিল্প
৫৯। স্বদেশি আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল?
ক. দেশি খ. বিদেশি গ. খাদি ঘ. মসলিন
৬০। ‘প্রতীকধর্মী’ অর্থ কী?
ক. সংকেত খ. উদ্দীপনা গ. সমপ্রসারণ ঘ. লুপ্তপ্রায়
৬১। কর্মজীবনে কামরুল হাসান অধ্যাপনা করেছেন
ক. চারুকলা খ. কারুকলা ইনস্টিটিউট
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. চারু ও কারুকলা ইনস্টিটিউটে
৬২। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে ‘যথেষ্ট নয়’ অর্থে কোন শব্দটি ব্যবহূত হয়েছে?
ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহার্য
৬৩। ‘আমাদের লোকশিল্প’ রচনার প্রকাশভঙ্গির বৈশিষ্ট্য হচ্ছে—
ক. সংলাপধর্মিতা খ. বিশে¬ষণধর্মিতা
গ. গল্পকথন ঘ. বর্ণনাধর্মিতা
৬৪। লোকশিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. মসলিন খ. নকশিকাঁথা
গ. কাঁসার জিনিস ঘ. লোহার জিনিস
৬৫। ‘আমাদের লোকশিল্প’ রচনাটি পাঠ করার মাধ্যমে শিক্ষার্থীর মনে—
ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ হবে
গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে
ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
৫১. খ ৫২. খ ৫৩. খ ৫৪. ঘ ৫৫. ক ৫৬. খ ৫৭. ঘ ৫৮. খ ৫৯. খ ৬০. ক ৬১. ঘ ৬২. খ ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা