বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র

থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

৬৬। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের অনিবার্য দায়িত্ব হলো লোকশিল্প—
ক. সংরক্ষণ খ. সংরক্ষণ ও সম্প্রসারণ
গ. বাজারজাতকরণ ও সমপ্রসারণ
ঘ. সমপ্রসারণ ও প্রচার
৬৭। বর্তমানে দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু—
ক. পাটশিল্প খ. কাঠশিল্প
গ. ঢাকাই মসলিন ঘ. ঢাকাই জামদানি
৬৮। নকশিকাঁথায় জড়িয়ে আছে—
i. পরিবারের কাহিনি ii. মনের গভীর আবেগ
iii. হাসি-কান্নার গল্প
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৬৯। এ দেশে একসময় গৃহনির্মাণের কাজে কেমন কাঠের ব্যবহার ছিল?
ক. সোজা খ. বাঁকা গ. শুকনো ঘ. কারুকার্য ভূষিত
৭০। কামরুল হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কী সংগ্রহ করেন?
ক. লোকশিল্পের কারিগর খ. লোকশিল্পের উপকরণ
গ. লোকশিল্পের ডিজাইন ঘ. লোকশিল্পের ছবি
সুখী মানুষ
৭১। মমতাজউদদীন আহমদের পেশা কী ছিল?
ক. ওকালতি খ. অধ্যাপনা গ. চিকিত্সা ঘ. ব্যবসা
৭২। নাটকের প্রথম সংলাপটি কার?
ক. হাসুর খ. কবিরাজের গ. রহমতের ঘ. মোড়লের
৭৩। দ্বিতীয়বার রহমত লোককে কত টাকা দিতে চাইল?
ক. এক শ খ. দুই শ গ. তিন শ ঘ. পাঁচ শ
৭৪। ‘সুখী মানুষ’ নাটিকায় শেষ সংলাপটি কার সম্পর্কে?
ক. হাসুর খ. রহমতের গ. কবিরাজের ঘ. মোড়লের
৭৫। ‘সুখী মানুষ’ গঠনগত দিক থেকে কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. নাটিকা গ. প্রবন্ধ ঘ. রসরচনা
৭৬। ‘তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব’—সংলাপটি কার?
ক. লোক খ. মোড়ল গ. হাসু মিয়া ঘ. রহমত
৭৭। আয়ুর্বেদ শাস্ত্রমতে যিনি চিকিত্সা করেন, তাঁকে বোঝাতে ‘সুখী মানুষ’ নাটিকায় ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. ব্যামো খ. ব্যারাম গ. কবিরাজ ঘ. মোড়ল
৭৮। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন ভাষারীতি ব্যবহূত হয়েছে?
ক. চলিত খ. সাধু গ. আঞ্চলিক ঘ. সাধু ও চলিত
৭৯। মমতাজউদদীন আহমদের খ্যাতি ও ব্যক্তিত্বের সঙ্গে নিচের কোনটি বেশি সম্পর্কযুক্ত?
ক. নাট্যকার ও ঔপন্যাসিক
খ. অধ্যাপক ও গল্পকার গ. গল্পকার ও প্রাবন্ধিক
ঘ. নাট্যকার ও নাট্যাভিনেতা
৮০। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের যে স্বভাব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. অপূণ্যবান ii. পাপ iii. অত্যাচারী
কোনটি সঠিক?
ক. ii iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৮১। ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকটির লেখক কে?
ক. সেলিম আল দীন খ. মুনীর চৌধুরী
গ. মমতাজউদদীন আহমদ ঘ. সুকুমার সেন
৮২। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন বিষয়টিকে লেখক তুলে ধরতে চেয়েছেন?
ক. সত্পথে সম্পদ উপার্জন
খ. মানুষকে প্রতারিত করার ফল
গ. মনের সঙ্গে মানুষের সম্পর্ক
ঘ. কবিরাজের কীর্তি
৮৩। ‘আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা’ বাক্যটি দ্বারা বোঝায়—
ক. পাগলের প্রলাপ খ. বনের অধিকারীর কথা
গ. সম্পদহীনতাই মানুষকে বড় করে
ঘ. সুখ নামক অধীশ্বরের প্রলাপ
৮৪। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন বিষয়টিকে লেখক তুলে ধরতে চেয়েছেন?
ক. সত্পথে সম্পদ উপার্জন
খ. মানুষকে প্রতারিত করার ফল
গ. মনের সঙ্গে মানুষের সম্পর্ক
ঘ. কবিরাজের কীর্তি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
৬৬. খ ৬৭. ঘ ৬৮. ঘ ৬৯. ঘ ৭০. খ ৭১. খ ৭২. ক ৭৩. ঘ ৭৪. ক ৭৫. খ ৭৬. ঘ ৭৭. গ ৭৮. ক ৭৯. ঘ ৮০. খ ৮১. গ ৮২. ক ৮৩. গ
৮৪. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা