বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
শিল্পকলার নানা দিক
৮৫। শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি নয়?
ক. চিত্র খ. কয়লা
গ. পেনসিল ঘ. রং
৮৬। সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
ক. জ্ঞানতত্ত্ব খ. নন্দনতত্ত্ব
গ. শিল্পকলা ঘ. চিত্রকলা
৮৭। মানুষের মনকে তৃপ্ত করে কোনটি?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য গ. কবিতা ঘ. সুন্দরবোধ
৮৮। মনোহরপুর গ্রামের সঙ্গে মুস্তাফা মনোয়ারের সম্পর্ক কোন সূত্রে?
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. মাতৃসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
৮৯। ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
ক. পরিশীলিত খ. উজ্জীবিত
গ. উচ্ছ্বসিত ঘ. আনন্দিত
৯০। জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
ক. পেশিশক্তির মাধ্যমে
খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
গ. শিল্পকলার মাধ্যমে ঘ. বেড়ানোর মাধ্যমে
৯১। সুন্দরের এক রূপের নাম স্বাধীনতা আর অন্য রূপ হলো—
ক. পরাধীনতা খ. শৃঙ্খলা
গ. যা খুশি তাই করা ঘ. একগুঁয়েমি
৯২। মানুষের মন প্রয়োজন মেটাতেই তৃপ্ত থাকে না, পাশাপাশি—
ক. আশা করে সুন্দরকে
খ. আশা করে বিলাসিতাকে
গ. আশা করে কৃত্রিমতাকে ঘ. আশা করে স্বপ্নকে
৯৩। চিত্রকলার মাধ্যম—
i. কালি-কলম ii. জল রং iii. প্যাস্টেল রং
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৯৪। মানুষ সুন্দরকে নতুন করে সৃষ্টি করে কেন?
ক. প্রকৃতির বিচিত্র দৃশ্যাবলি দেখে
খ. প্রকৃতি জগতে সুন্দরের নানামুখী প্রকাশ দেখে
গ. পৃথিবীর নানা রূপ দেখে
ঘ. নিজের তাগিদ থেকে
৯৫। আমাদের দেশের সংস্কৃতি গড়ে উঠেছে কীভাবে?
ক. শিল্পকলা দিয়ে খ. শিল্পকলার কারুকাজ দিয়ে
গ. চিত্রকলা দিয়ে ঘ. ভাস্কর্যের কারুকাজ দিয়ে।
মংড়ুর পথে
৯৬। ‘মংডুর পথে’ প্রবন্ধটিতে রান্নাঘরে কাজ করা বাঙালি মেয়েটির পূর্বপুরুষের বাড়ি কোথায়?
ক. রাউজানের পাশের গ্রাম
খ. রাউজানের পাশের থানা
গ. লেখকের পাশের থানা
ঘ. লেখকের পাশের গ্রাম
৯৭। ‘ফুঙ্গি’ শব্দের অর্থ কী?
ক. বৌদ্ধ পুরোহিত খ. হিন্দু সন্ন্যাসী
গ. খ্রিষ্টান পুরোহিত ঘ. পোশাকবিশেষ
৯৮। ‘লাক্ষা’ শব্দের অর্থ কী?
ক. লাল বৃক্ষনির্যাস খ. সংখ্যাবিশেষ
গ. উচ্ছ্বসিত ঘ. চিত্রকলা
৯৯। মংডু শহর মিয়নমারের কোন সীমান্তে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
১০০। একসময় মংডু ছিল একটি স্বাধীন দেশের অংশ। সেই দেশটির নাম হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. মিয়ানমার খ. নেপাল
গ. আরাকান ঘ. ভুটান
১০১। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?
ক. নারীরা স্বাধীন খ. নারীরা পরাধীন
গ. নারীরা পরনির্ভরশীল
ঘ. নারীরা অনেকটা স্বাধীন
১০২। সাধারণ বর্মি রেস্তোরাঁর বৈশিষ্ট্য—
i. নিচু টেবিল ও টুল থাকে
ii. উঁচু টেবিল ও টুল থাকে
iii. মাঝারি টেবিল ও টুল থাকে
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
৮৫. ক ৮৬. খ ৮৭. ঘ ৮৮. ক ৮৯. ক ৯০. খ ৯১. গ ৯২. ক ৯৩. ঘ ৯৪. খ ৯৫. খ ৯৬. গ ৯৭. ক ৯৮. ক ৯৯. খ ১০০. গ ১০১. গ ১০২. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা