বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
১০৩। ‘মংডুর পথে’ রচনাটি পাঠ করে শিক্ষার্থী কী জানবে?
ক. মিয়ানমারের অর্থনীতি সম্পর্কে
খ. মিয়ানমারের জীবনযাত্রা সম্পর্কে
গ. মিয়ানমারের সংস্কৃতির রূপ সম্পর্কে
ঘ. সবগুলো
১০৪। সাধারণ বর্মি রেস্তোরার বৈশিষ্ট্য—
i. নিচু টেবিল ও টুল থাকে
ii. উচু টেবিল ও টুল থাকে
iii. মাঝারি টেবিল ও টুল থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১০৫। লেখক বিপ্রদাশ বড়ুয়া ‘মংডুর পথে’ প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন মানুষের কোন বিষয়টিকে?
ক. সহজাত জীবনযাপন খ. ভ্রমণপিপাসা
গ. জীবনের অভিজ্ঞতা ঘ. দুর্দশার বাস্তব চিত্র।
বাংলা নববর্ষ
১০৬। শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষকে ছুটির দিন ঘোষাণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান?
ক. পাকিস্তানি সরকারকে
খ. পূর্ব বাংলার জনগণকে
গ. পশ্চিম বাংলার জনগণকে ঘ. দেশবাসীকে
১০৭। ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে পরাজিত হয় কোন দল?
ক. মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট
গ. কৃষক লীগ ঘ. আওয়ামী লীগ
১০৮। বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হচ্ছে—
ক. পুণ্যাহ খ. বৈশাখী মেলা
গ. হালখাতা ঘ. বৌদ্ধপূর্ণিমা মেলা
১০৯। ‘কীর্তন’ শব্দের অর্থ কী?
ক. গুণ-বর্ণনা খ. পালাগান
গ. ভাল গুণ ঘ. জারিগান
১১০। পাকিস্তান আমলে পূর্ব-বাংলার বাঙালিকে পালন করতে দেওয়া হয়নি কোন উত্স?
ক. বসন্ত উত্সব খ. বাংলা নববর্ষ উত্সব
গ. নবান্ন উত্সব ঘ. হালখাতা
১১১। ‘বৈসাবী’ উত্সব পালন করা হয় কোন এলাকায়?
ক. রাঙামাটি খ. সিলেট
গ. বরিশাল ঘ. নোয়াখালী
১১২। দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাত কেন?
ক. বছরের প্রথম দিন বলে
খ. টাকাপয়সা আদায়ের লোভে
গ. হালখাতার জন্য ঘ. মিষ্টিমুখ করানোর জন্য
১১৩। ‘হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরে উদ্যাপিত হয় না।’ কেন?
ক. মানুষের চাহিদার পরিবর্তন
খ. মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি
গ. সাংস্কৃতিক প্রভাব
ঘ. সরকারি সহযোগিতার অভাব
১১৪। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে তাদের স্বরূপ ফুটে উঠেছে, যারা—
i. বাঙালি সংস্কৃতিতে শ্রদ্ধাশীল
ii. পয়লা বৈশাখের চেতনায় বিশ্বাসী
iii. পাকিস্তানি আদর্শের ধারক
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১১৫। বাংলাদেশে বর্তমানকালে নববর্ষ উদ্যাপন করা হয় কোন আঙ্গিকে?
ক. শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের ধারায়
খ. বাংলা একাডেমির ধারায়
গ. ছায়ানটের ধারায় ঘ. আঞ্চলিক ধারায়।
বাংলা ভাষার জন্মকথা
১১৬। হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮
১১৭। ‘শ্লোক’ বলতে কী বুঝায়?
ক. বাংলা ভাষায় রচিত কবিতা
খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. আরবি ভাষায় রচিত কবিতা
ঘ. মৈথিলী ভাষায় রচিত কবিতা
১১৮। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. বৈদিক খ. সংস্কৃত গ. মাগধী ঘ. অপভ্রংশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
১০৩. ঘ ১০৪. ক ১০৫. ক ১০৬. ঘ ১০৭. ক ১০৮. খ ১০৯. ক ১১০. ঘ ১১১. ক ১১২. গ ১১৩. খ ১১৪. গ ১১৫. ক ১১৬. গ ১১৭. খ ১১৮. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা