
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
গদ্যাংশ: বাংলা ভাষার জন্মকথা
১১৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কতো নদী সরোবর খ. লালনীল দীপাবলি
গ. অলৌকিক ইস্টিমার ঘ. জ্বলো চিতাবাঘ
১২০। প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রথম স্তরটির নাম কী
ক. সংস্কৃত খ. বাংলা গ. বৈদিক ঘ. অপভ্রংশ
১২১। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?
ক. বিকৃত খ. উন্নত গ. বিলীন ঘ. পরিমার্জিত
১২২। মানুষের মুখে মুখে ভাষার কী বদলে যায়?
ক. ছন্দ খ. অলংকার গ. চিত্র ঘ. ধ্বনি
১২৩। ঋগেবদের মন্ত্রগুলো মুখস্থ করা হতো কেন?
ক. মনে রাখতে খ. পবিত্র মন্ত্র বলে
গ. পূজা করতে ঘ. কবিতা লিখতে
১২৪। ‘শ্লোক’ বলতে বোঝায়—
ক. বাংলা ভাষায় রচিত কবিতা
খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. প্রাচ্য ভাষায় রচিত কবিতা
ঘ. মৈথিলি ভাষায় রচিত কবিতা
১২৫। ‘প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম’—এ প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে—
i. এটি দৈনন্দিন জীবনের ভাষা
ii. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা
iii. এটি উচ্চ শ্রেণির ভাষা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
পদ্যাংশ: মানবধর্ম
১। লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬৬ খ. ১৭৬৯ গ. ১৭৭২ ঘ. ১৭৭৫
২। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ঝিনাইদহ খ. যশোর গ. কুষ্টিয়া ঘ. খুলনা
৩। লালনের রচিত গানের সংখ্যা কত?
ক. শতাধিক খ. সহস্রাধিক
গ. পাঁচ শতাধিক ঘ. লক্ষাধিক
৪। লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮০ খ. ১৮৮৮ গ. ১৮৯০ ঘ. ১৮৯৫
৫। ‘গঙ্গার পানি’ কাদের কাছে পবিত্রতার প্রতীক?
ক. মুসলমানদের খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের ঘ. খ্রিষ্টানদের
৬। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. মুসলিম ধর্ম
গ. মানবধর্ম ঘ. সংসার ধর্ম
৭। লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কিভাবে?
ক. ছন্দের মাধ্যমে খ. গানের মাধ্যমে
গ. দর্শনের মাধ্যমে ঘ. প্রশ্ন করার মাধ্যমে
৮। কবিতার প্রধান বাহন কী?
ক. অনুকরণ খ. ভাব সৌন্দর্য গ. ভাষা ঘ. মন্তব্য
৯। লালন ফকির প্রশ্ন তুলেছেন—
ক. জীবের সৃষ্টিরহস্য নিয়ে
খ. মানুষের জাত-পরিচয় নিয়ে
গ. মানুষের মৃত্যু নিয়ে ঘ. মানুষের জন্ম নিয়ে
১০। লালনের গানের মূলমন্ত্র হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?
ক. মনুষ্যধর্ম খ. জাতধর্ম গ. ব্যক্তি ঘ. বংশ
১১। লালন শাহ গুরুত্বপূর্ণ মনে করেন—
ক. মানবধর্মকে খ. জাতিকে গ. ধর্মকে ঘ. সৃষ্টিকে
১২। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. মুসলিম ধর্ম
গ. মানবধর্ম ঘ. সংসার ধর্ম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
বাংলা ভাষার জন্মকথা
১১৯. ক ১২০. গ ১২১. ক ১২২. ঘ ১২৩. খ ১২৪. খ ১২৫. গ।
মানবধর্ম
১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা