বহুনির্বাচনি প্রশ্নোত্তর: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বঙ্গভূমির প্রতি
১। বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রেমেন্দ্র মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২। কবি মনে রাখার মিনতি করেছেন কার কাছে?
ক. আল্লাহর খ. প্রকৃতির
গ. দেশমাতৃকার ঘ. নদীর
৩। কবি কী প্রার্থনা করেছেন?
ক. দয়া খ. করুণা গ. জীবন ঘ. মৃত্যু
৪। কবি বিদেশে কোন নগরীতে অবস্থান করেছেন?
ক. ভার্সাই খ. বেজিং গ. প্যারিস ঘ. টোকিও
৫। কবিকে কে ক্ষমা করে দেবেন?
ক. পিতা খ. কলকাতা গ. মা ঘ. দেশমাতৃকা
৬। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কাকে ডরানোর কথা বলা হয়েছে?
ক. শমন খ. বিধাতা গ. জন্মভূমি ঘ. শ্যামা
৭। মন্দির কী?
ক. নাচের ঘর খ. কুঁড়েঘর
গ. দালান ঘর ঘ. উপাসনালয়
৮। ‘বঙ্গভূমির প্রতি’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. পদ্য গ. ছড়া ঘ. নাট্যকাব্য
৯। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য—
i. মাইকেল মধুসূদন দত্তকে জানা
ii. দেশ ও জাতির প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি
iii. পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত বলে
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ. i ও ii ঘ i, ii ও iii
১০। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন—
ক. দেশের সন্তান খ. দেশের শত্রু
গ. দেশের আপনজন ঘ. দেশের বন্ধু
১১। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি তাঁদের মনোভাব তুলে ধরেছেন, যাঁরা—
i. মাতৃভূমি ছেড়ে প্রবাসী হন
ii. স্বদেশকে মা মনে করেন
iii. স্বদেশের স্মৃতিতে বেঁচে থাকতে চান
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii.
দুই বিঘা জমি
১। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন—
ক. ১২৬৭ বঙ্গাব্দে খ. ১২৬৮ বঙ্গাব্দে
গ. ১২৬৯ বঙ্গাব্দে ঘ. ১২৭১ বঙ্গাব্দে
২। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯১৯
৩। উপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কী চেয়েছিল?
ক. দুটি আম খ. কিছু আম
গ. গোটা কয়েক আম ঘ. দুটি কলা
৪। দুই বিঘা জমি কবিতায় ফুটে উঠেছে—
ক. জীবনের সংকট খ. জীবনের বেদনা
গ. জীবনের লেনদেন ঘ. জীবনের আত্মগ্লানি
৫। ‘পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানা’ ‘বাক্যটিতে বাবুর’ কোন ধরনের মানবিকতা ফুটে উঠেছে?
ক. হিংসার খ. ভোগবাদীর
গ. উদারতার ঘ. স্বার্থপরতার
৬। সুমন তার বাবার চিকিত্সার জন্য অনেক দিনের যত্নে লালিত গরুটি বিক্রি করে দিল।—উদ্দীপকের সঙ্গে কোন বিষয়টির সামঞ্জস্য আছে?
ক. জমি দখল হওয়ার
খ. আমগাছ হারানোর
গ. সন্ন্যাসী হওয়ার
ঘ. সম্পদ হারানোর
৭। উপেন চরিত্রটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের প্রতীকী রূপ হিসেবে অঙ্কিত করেছেন?
ক. গ্রামের দুই বিঘা জমির মালিক হিসেবে
খ. নির্যাতিত মানুষের প্রতীক হিসেবে
গ. সাধারণ দানকারী হিসেবে
ঘ. দুর্বল চিত্তের মানুষ হিসেবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
বঙ্গভূমির প্রতি
১. গ ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. খ।
দুই বিঘা জমি
১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা