
বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পাছে লোকে কিছু বলে
১। মহত্ উদ্দেশ্য সম্পাদনে কোনটি বর্জন করতে হবে?
ক. ভয়ভীতি খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা
২। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যথা প্রশমিত পারে কোনটি?
ক. ভয়ভীতির কথা খ. ওষুধ
গ. একটি স্নেহের কথা ঘ. মহত্ উদ্দেশ্য
৩। কবিতায় সংশয়ে কী টলে?
ক. সংকল্প খ. সন্দেহ গ. সিদ্ধান্ত ঘ. হতাশা
৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ভীতির কবলে কী মরে?
ক. লজ্জা খ. শক্তি গ. চিন্তা ঘ. স্নেহ
৫। কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণ—
ক. অর্থের অভাবে খ. লোকলজ্জা
গ. স্বাধীনতাহীনতা ঘ. সংকল্প
৬। ‘কাজ’ কোন জাতীয় শব্দ?
ক. তত্সম খ. অর্ধতত্সম গ. তদ্ভব ঘ. দেশি
৭। কবি কামিনী রায়ের কবিতার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব
খ. মাইকেল মধুসূদন দত্তের প্রভাব
গ. লালন শাহের প্রভাব ঘ. রবীন্দ্রনাথের প্রভাব
৮। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত?
ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা খ. পরোপকারিতা
গ. স্বাধীন চিন্তা ঘ. সাহসিকতা
৯। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মূল লক্ষ্য হচ্ছে—
ক. সংকল্পহীনতা খ. নিঃসংকোচে পথ চলা
গ. সংশয়ে টলা ঘ. সমালোচনাকে ভয় করা
১০। মহত্ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকোচ খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা
১১। একটি স্নেহের কথা কী নিবারণ করতে পারে?
ক. সংকল্প খ. দুর্বলতা গ. লজ্জা ঘ. ভয়ভীতি
১২। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
ক. হতাশার কারণে খ. দুর্বলতার কারণে
গ. সংকোচের কারণে ঘ. লজ্জার কারণে
১৩। মানুষ আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যায়?
ক. ছোট হওয়ার ভয়ে খ. সাহায্য করার ভয়ে
গ. সমালোচনার ভয়ে ঘ. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
১৪। মানুষ কেন দলবদ্ধ হয়ে অবস্থান করে?
ক. নিজ স্বার্থান্বেষণের জন্য খ. মহত্ উদ্দেশ্যর জন্য
গ. আন্দোলন করার জন্য ঘ. কাজ করার জন্য
১৫। তাশরিক স্যারের অনুপ্রেরণায় শহিদরা লাইব্রেরি প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেল—উদ্দীপকের সঙ্গে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মনোভাবের সাদৃশ্য কোথায়?
ক. দৃঢ় মনোবল খ. দৃঢ় শক্তি
গ. সমালোচনা ঘ. আকাঙ্ক্ষা
১৬। ‘পাছে লোকে কিছু বলে’—বাক্যটিতে ‘পাছে’ বলতে বোঝানো হয়েছে—
ক. পেছনের দিকে যারা অবস্থান করে
খ. পেছনে যারা অবস্থান করে
গ. পেছন থেকে যারা সমালোচনা করেন
ঘ. পেছন থেকে যারা আলোচনা করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
পাছে লোকে কিছু বলে
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা