বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
নারী
১। কার চোখে নর-নারীর কোন ভেদাভেদ নেই?
ক. পুরুষের চোখে খ. রমনীর চোখে
গ. সমাজের চোখে ঘ. কবির চোখে
২। ‘নারী’ কবিতায় বর্ণিত সে যুগে দাস ছিল কে?
ক. পুরুষ খ. নারী গ. মাতা ঘ. ভগ্নি
৩। কবিতায় কোনটিকে চিরকল্যাণকর বলা হয়েছে?
ক. মহান সৃষ্টি খ. নারী গ. পুরুষ ঘ. নর-নারী
৪। ‘নারী’ কবিতায় বর্ণিত কার খুনের কথা ইতিহাসে লেখা আছে?
ক. নারী খ. নর গ. শিশু ঘ. বৃদ্ধ
৫। যখন পুরুষ দাস ছিল না তখন নারীরা ছিল—
ক. দাসী খ. বন্দী গ. গৃহলক্ষ্মী ঘ. বিজয়লক্ষ্মী

৬। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
ক. জয়ঢাক খ. যুদ্ধাস্ত্র গ. ঢলঢলে ঘ. হাতিয়ার
৭। ‘নারী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কার প্রতি শ্রদ্ধাশীল হবে?
ক. বোনের খ. নারীর গ. মাতার ঘ. দাদির প্রতি
৮। ‘কত মাতা দিল হূদয় উপাড়ি’ চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অসংখ্য মা স্বামীকে হারিয়েছে
খ. মমতা দিয়ে সন্তানকে উত্সাহিত করল
গ. মায়ার জালে সন্তানকে আবদ্ধ রাখল
ঘ. মায়া মমতা দিয়ে সন্তানকে বড় করল
৯। বর্তমান যুগ সম অধিকারের যুগ তাই—
i. নারীকে দাসী করলে চলবে না
ii. নির্যাতন করা ও অধিকার খর্ব করা চলবে না
iii. পীড়া ও পীড়ন প্রচলিত নয়
নিচের কোনটি সঠিক?
ক i খ. i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii
১০। নর ও নারী উভয়কেই নজরুল দেখেন মানুষ হিসেবে, কারণ তিনি—
i. অসাম্প্রদায়িক ii. সাম্যবাদী iii. বিচক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১১। ‘নারী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
ক. নারীর অধিকার আদায়
খ. নারীকে শৃঙ্খল থেকে মুক্তি
গ. নারী-পুরুষের সাম্য
ঘ. নারীকে পুরুষের সমান ভাবা
১২। মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি—
ক. দেশ খ. নদীর স্বপ্ন গ. প্রার্থী ঘ. নারী
১৩। ‘নারী’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. নারীকে পর্দায় রাখা খ. নারীকে শাসন করা
গ. নারীকে সহায়তা করা ঘ. নারীকে শ্রদ্ধা করা
১৪। নারী কবিতায় ফুটে উঠেছে আমাদের সমাজের কোন দিকটি?
ক. নারীর প্রতি পুরুষের সমদৃষ্টি
খ. পুরুষের প্রতি নারীর করুণা
গ. নারী ও পুরুষের সমতাবিধান
ঘ. নারী সমাজের অংশ
১৫। কার চোখে নর-নারীর ভেদাভেদ নেই?
ক. পুরুষের খ. রমনীর চোখে
গ. সমাজের চোখে ঘ. কবির চোখে
১৬। ‘সাম্যের গান গাই’ বলতে কবি এখানে কী বুঝিয়েছেন?
ক. নারীর জন্য সমঅধিকার
খ. পুরুষের জন্য সমঅধিকার
গ. শিশুর জন্য অধিকার ঘ. সবার জন্য অধিকার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নারী
১. ঘ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা