
বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
নারী
১৭। নারীদের অবদান ইতিহাসে লেখা হয়নি কেন?
ক. নারীরা দুর্বল ছিল বলে
খ. ধর্মীয় বিধিনিষেধের কারণে
গ. অধিকার সম্পর্কে অসচেতন ছিল বলে
ঘ. নারীরা অশিক্ষিত দাসী ছিল বলে।
১৮। ‘অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।—এ বাক্যটি কিসের প্রতীক?
ক. সমাজে মালিক শ্রমিক মিলে সভ্যতা গড়ে ওঠে
খ. সমাজে সমান কাজই সমাজের উন্নতি করে
গ. সমাজের সব ভালো কাজে নারী-পুরুষের সমান অবদান
ঘ. সমাজ মানেই নারী-পুরুষের মিলিত বসবাস।
আবার আসিব ফিরে
১। ‘বনলতা সেন’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ
২। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কে খইয়ের ধান ছড়াচ্ছে?
ক. কিশোর খ. কিশোরী গ. শিশু ঘ. বধূ
৩। দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে?
ক. শঙ্খচিলের খ. কাকের গ. প্যাঁচার ঘ. বকের
৪। ‘নবান্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন দিন খ. নতুন ভাত
গ. উত্সব ঘ. নতুন মাস
৫। কবি জীবনানন্দ দাশ কিসের বেশে ফিরে আসতে চান?
ক. শকুনের বেশে খ. ইগলের বেশে
গ. কোকিলের বেশে ঘ. শঙ্খচিলের বেশে
৬। কবি কী হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন?
ক. দোয়েল খ. শঙ্খচিল গ. কাক ঘ. শালিক
৭। কবি কী হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন?
ক. হাঁস খ. রাজহাস গ. ডাহুক ঘ. বালিহাঁস
৮। কবি কীরূপে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে ফিরে আসবেন?
ক. লক্ষ্মীপ্যাঁচা খ. শঙ্খচিল, শালিক
গ. ভোরের কাক ঘ. কিশোরী
৯। সারা দিন কে সাঁতার কেটে জলে ভাসবে?
ক. কিশোরী খ. জীবনানন্দ দাশ
গ. হাঁস ঘ. কিশোর
১০। কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে—
ক. জন্মভুমির তুচ্ছ জিনিসগুলো
খ. জন্মভূমির জলাশয় গ. কাঠাল পাতা ঘ. নদী
১১। ‘আবার আসিব ফিরে’ কবিতাটিকে বলা যায়—
i. রূপক কবিতা ii. প্রকৃতির কবিতা
iii. চিত্রকল্পময় কবিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। নবান্নের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ—
i. কৃষক ii. কার্তিক iii. আতপ চাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাব কোনটি?
ক. ধর্মচেতনা খ. প্রকৃতিচেতনা
গ. মৃত্যুচেতনা ঘ. স্বদেশচেতনা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নারী
১৭. গ ১৮. ঘ।
আবার আসিব ফিরে
১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা