বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি জসীমউদদীন
কবি জসীমউদদীন

বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আবার আসিব ফিরে
১৪। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির উদ্দেশ্য হচ্ছে—
ক. গাছকে ভালোবাসা খ. পশুপাখিকে ভালোবাসা
গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সঙ্গে চিরদিন মিশে থাকা
ঘ. বাংলার ঘরে ঘরে অমর হয়ে থাকা
১৫। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরতে চান?
ক. লক্ষ্মীপেঁচা খ. বুনো হাঁস
গ. শঙ্খচিল শালিক ঘ. ভোরের কাক।

দেশ
১। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০১ খ. ১৯০২ গ. ১৯০৩ ঘ. ১৯১১
২। ‘দেশ’ কবিতায় কেমন কাক চঞ্চুতে জল ছিটায়?
ক. দাঁড় কাক খ. সাদা কাক
গ. কালো কাক ঘ. বুনো কাক
৩। কবিতায় মালা রচনাকারী বক কনেরা কেমন?
ক. কালো খ. সবুজ গ. সাদা ঘ. শিশির ভেজা
৪। শরত্কালের কী আলা মানিক জ্বালায়?
ক. সবুজ হাওয়া খ. শিশির
গ. ফুলের সুবাস ঘ. ধানের ছড়া
৫। শরত্কালের শিশির সেথা জ্বালায় মানিক?
ক. মুক্তা খ. আলো গ. শিখা ঘ. আলা
৬। কবির ভাষায় তারি কিসে থোকা থোকা ধানের ছড়া দোলে?
ক. টানে খ. মায়ায় গ. ডাকে ঘ. প্রেমে
৭। ‘দেশ’ কবিতাটি অনন্য হয়ে উঠেছে—
i. উপমা ও চিত্রকল্পের ব্যবহারে
ii. প্রকৃতিপ্রেম প্রকাশে
iii. প্রকৃতি ও মানুষের সম্পর্ক উপস্থাপনে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ. i, ii ও iii
৮। ‘দেশ’ কবিতার অন্তর্নিহিত সংগতি যেখানে—
i. প্রকৃতি প্রেম ii. দেশের গঠিত নাগরিক
iii. অকৃত্রিম ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৯। ‘দেশ’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মনে সৃষ্টি হবে—
ক. মানুষের প্রতি মমত্ববোধ
খ. দেশের প্রতি মমত্ববোধ
গ. কাচের প্রতি মমত্ববোধ ঘ. সৃষ্টিশীলতা
১০। বৃষ্টি শেষে আকাশকে যেন মালা পরায় সাতরঙা রংধনু—উদ্দীপকটির সঙ্গে কবিতার কিসের মিল রয়েছে?
ক. সবুজ হাওয়া খ. প্রজাপতির ঝাঁক
গ. শরত্কালের শিশির ঘ. বক-কনেরা
১১। ‘কেশ’ শব্দটির প্রচলিত সমার্থক শব্দ কোনটি?
ক. কুন্তল খ. চুল গ. চিকুর ঘ. অলক।
১২। ‘সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ। এখানে ‘সবুজ হাওয়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. শীতের পরশ খ. সমৃদ্ধতার ইঙ্গিত
গ. ফসলের প্রাচুর্যের নির্যাস ঘ. কৃষক।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আবার আসিব ফিরে
১৪. গ ১৫. ঘ।
দেশ
১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা