
বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
দেশ
১৩। ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. ধানের উচ্চফলন খ. ফসলের প্রাচুর্য
গ. মানুষের সুখ-স্বপ্ন ঘ. কৃষকের সার্থকতা
১৪। ‘নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাপার’ —এখানে পাতার ‘পারাপার’
শব্দটি কবি কোন অর্থ ব্যবহার করেছেন?
ক. শান্তির উত্স খ. ছায়াসুনিবিড়তা
গ. প্রশান্তির আঁঁধার
ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উত্স
১৫। ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে কোন দিকটি?
ক. দেশ প্রেম খ. প্রকৃতি প্রেম
গ. দেশ ও প্রকৃতি প্রেম ঘ. প্রকৃতি ও মানুষ
১৬। ‘দেশ কবিতায় ‘চখায় মুখর বালুর চরা হাসে’ বলতে বোঝানো হয়েছে—
i. চখায় মুখরিত নদীতীরের সৌন্দর্য
ii. নদীর তীর হাঁসের কলগানে মুখরিত
iii. নদীর তীর চক্রবাক পাখির কলগানে সরব
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। ‘দেশ’ কবিতায় প্রতিফলিত হয়েছে—
i. দেশাত্মবোধ ii. প্রকৃতিপ্রেম iii. মানবপ্রেম
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮। সবুজ শস্যের খেতে জল ছিটায় কে?
ক. সাদা বক খ. কালো কাক
গ. সাদা সারস ঘ. কালো কোকিল
১৯। সন্তানের স্নেহের আশ্রয়স্থল কোথায়?
ক. মায়ের আঁঁচল খ. বোনের আঁঁচল
গ. পিতার চরণ ঘ. মায়ের চরণ
২০। কোন ঋতুতে ঘাসের ওপর পড়া শিশিরে রোদ পড়লে জ্বল জ্বল করে ওঠে?
ক. শরত্ খ. শীত গ. হেমন্ত ঘ. বসন্ত।
নদীর স্বপ্ন
১। ‘প্রগতি’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?
ক. ঢাকা খ. কুমিল্লা গ. কলকাতা ঘ. রাজশাহী
২। কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
ক. মায়ের কাছে খ. বাবার কাছে
গ. ছোকানুর কাছে ঘ. মাঝির কাছে
৩। হালকা নরম হাওয়ায় কিশোর মাঝিকে কী তুলে দিতে বলল?
ক. পাল খ. ইলিশ গ. শাপলা ফুল ঘ. পদ্মফুল
৪। কিশোর কোন সময় মাঝিকে পাল নামাতে বলল?
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৫। মাঝির গানে কে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পালের শব্দ ঘ. মেঘের শব্দ
৬। কানাইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক. অবাক আকাশে খ. নৌকার পালে
গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে
৭। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কার কল্পনা রূপায়িত হয়েছে?
ক. এক কিশোরের খ. এক শিশুর
গ. এক যুবকের ঘ. এক বৃদ্ধের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
দেশ
১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ক।
নদীর স্বপ্ন
১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা