বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
নদীর স্বপ্ন
৮। ‘নদীর স্বপ্ন’ কবিতার নামকরণ করে কবি যে বিষয়টি আমাদের ইঙ্গিত করেছেন?
ক. নদীর সৌন্দর্য খ. স্বপ্ন দেখা
গ. কল্পনা করা ঘ. প্রকৃতির মুগ্ধতা
৯। নিচের কোন বানানটি সঠিক?
ক. লক্ষ্মি খ. লক্ষী গ. লক্ষ্মী ঘ. লক্ষি
১০। বেগুনি, বাদামি, লাল রং দ্বারা কবি যে বিষয়টিকে উল্লেখ করেছেন?
ক. নদী খ. নৌকা গ. পাল ঘ. আকাশ
১১। ‘রুপোলি ইলিশ’ বাংলাদেশের যে দিকটি উন্মোচিত করে?

ক. ইতিহাস খ. ঐতিহ্য গ. গর্ব ঘ. প্রকৃতি
১২। ‘নদীর স্বপ্ন’ কবিতার আঙ্গিক রূপায়নের বিষয়—
ক. শিশুমনের কল্পনাশক্তি
খ. শিশুমনের পাকামি
গ. বৃদ্ধমনের কল্পনাশক্তি
ঘ. বৃদ্ধমনের ছেলেমি
১৩। ‘নদীর স্বপ্ন’ কবিতার সঙ্গে সম্পৃক্ত নয় কে?
ক. ছোকানু খ. কানাই গ. দাদা ঘ. মাঝি
১৪। কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
ক. প্রতিবেশী খ. ভাইবোন
গ. সহপাঠী ঘ. মামা-ভাগনি
১৫। ‘তুমি খুব ভালো, মাঝি’—কানাইয়ের এই উক্তির কারণ কী?
ক. মাঝি ওকে নৌকায় তুলেছে বলে
খ. মাঝি নৌকার ভাড়া নেয়নি বলে
গ. মাঝি ইলিশ কিনেছে বলে
ঘ. মাঝি ছোকানুকে দেখে রেখেছে বলে।

জাগো তবে অরণ্য কন্যারা
১। ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
ক. মালা খ. শাড়ি গ. কাঁকন ঘ. ফুল
২। ‘বহ্নি’ শব্দের অর্থ কী?
ক. আগুন খ. অধর গ. পানি ঘ. বায়ু
৩। ‘ম্লান’ শব্দের অর্থ কী?
ক. মলিন খ. তাজা গ. ভিজা ঘ. শুকনা
৪. ‘ছড়াও প্রভাত আলো’ (যাদের উদ্দেশ্যে বলা হয়েছে—
i. বিনিদ্র নয়নে জেগে আছে যারা
ii. ক্ষুধার্ত মানুষের জন্য
iii. কবির নিজের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৫. কবির ধরা প্রাণকে মুমূর্ষু বলার কারণ—
i. বৃক্ষনিধনে প্রকৃতি বিরান হচ্ছে বলে
ii. বৃক্ষনিধনে মানুষের অস্তিত্ব বিপন্ন বলে
iii. বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড আর গ্রহণ করছে না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৬। ‘তিমির’ বলতে বোঝায়—
ক. আলো খ. অন্ধকার
গ. গাঢ় আলো ঘ. গাঢ় অন্ধকার
৭। ‘প্রহর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সময় খ. স্থান গ. রাত ঘ. দুপুর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নদীর স্বপ্ন
৮. ঘ. ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. গ।
জাগো তবে অরণ্য কন্যারা
১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা