
বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
জাগো তবে অরণ্য কন্যারা
৮। কবিতাটি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থী প্রকৃতিজগতের প্রতি—
ক. নিষ্ঠুর হবে খ. নির্মম হবে
গ. সহানুভূতিশীল হবে ঘ. বিরূপ হবে
৯। কবিতার আলোকে প্রকৃতির অন্যতম উপাদান—
ক. বৃক্ষ খ. মেঘ গ. পানি ঘ. বায়ু
১০। বৃক্ষের সবচেয়ে বড় অবদান কোনটি?
ক. অক্সিজেন খ. খাদ্য গ. ছায়া ঘ. আসবাবপত্র
১১। পৃথিবী বাঁচাতে কী করা জরুরি?
ক. বৃক্ষ রোপণ করা খ. গাছের ব্যবহার বাড়ানো
গ. গাছ কাটা ঘ. চারা গাছ কাটা
১২। মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
ক. সাধারণ মানুষে খ. সুফিয়া কামালের
গ. অরণ্যের ঘ. পাখির
১৩। ‘ক্ষুধার্তের লাগি’ কী আনতে বলা হয়েছে?
ক. পানি খ. খাদ্য গ. ফলমূল ঘ. অমৃত
১৪। কঙ্কণে কিসের তান তোলা হয়?
ক. কবিতার খ. বীণার গ. গানের ঘ. ছন্দের
১৫। কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
ক. কান্না খ. খুশি গ. দুঃখ ঘ. আনন্দ
১৬। কোন আলো মুঠি মুঠি ছড়াবে?
ক. দুপুরের খ. সন্ধ্যার গ. প্রভাতের ঘ. রাতের।
প্রার্থী
১। শীতার্ত মানুষ হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষায় থাকে?
ক. সরকারের প্রতীক্ষায় খ. বিত্তবানদের প্রতীক্ষায়
গ. সূর্যের প্রতীক্ষায় ঘ. অগ্নির প্রতীক্ষায়
২। এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?
ক. সন্ন্যাসীরা খ. বিত্তবানরা
গ. বস্ত্রহীনরা ঘ. কৃপাপ্রার্থীরা
৩। কোন সময়ের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়ে দামি বলে মনে হয়?
ক. সকালের খ. দুপুরের গ. বিকেলের ঘ. সন্ধ্যার
৪। কবি কাদের জন্য সূর্যের কাছে উত্তাপ আর আলো প্রার্থনা করেছেন?
ক. কৃষকদের জন্য খ. শ্রমজীবী মানুষের জন্য
গ. সমাজের নিচতলার মানুষের জন্য
ঘ. বিত্তশালী মানুষের জন্য
৫। কবি সুকান্ত রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য কিসের প্রার্থনা করেছেন?
ক. উত্তাপ খ. আলো গ. অন্ন ঘ. বস্ত্র
৬. মুমূর্ষু ধরা-প্রাণ জেগে উঠতে পারে—
i. ফুল-ফসলে ii. ক্ষুধার্তের খাদ্যে
iii. আত্মার আনন্দে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ. i, ii ও iii
৭. ‘ছড়াও প্রভাত আলো’—যাদের উদ্দেশে বলা হয়েছে—
i. বিনিদ্র নয়নে জেগে আছে যারা
ii. ক্ষুধার্ত মানুষের জন্য iii. কবির নিজের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
জাগো তবে অরণ্য কন্যারা
৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ।
প্রার্থী
১. গ ২. গ ৩. ক ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা