বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্ন: পদ্যাংশ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রার্থী
৮। ‘কৃষকের চঞ্চল চোখ’ দ্বারা কবি মূলত কাদের বুঝিয়েছেন?
ক. যারা ভালো ভবিষ্যতের প্রতীক্ষায়
খ. ধান কাটতে অধীর যারা
গ. সজাগ দৃষ্টি দেওয়া
ঘ. ধানের জমি পাহারারতদের
৯। ‘প্রার্থী’ কবিতার উদ্দেশ্য কী?
ক. শীতার্ত মানুষের বস্ত্রদান
খ. অসহায় মানুষকে সাহায্য করা

গ. সবাইকে ভালোবাসা
ঘ. অন্নহীন, বস্ত্রহীন মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করা
১০। ‘স্যাঁতসেঁতে ভিজা’ ঘর দিয়ে কবি কী ফুটিয়ে তুলেছেন?
ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা
খ. অসহায়দের অবস্থা
গ. কবির অবস্থা
ঘ. মানুষের অবস্থা
১১। ‘প্রার্থী’ কবিতার মূল ভাববস্তু কোনটি?
ক. সূর্যের বন্দনা করার আহ্বান
খ. সূর্যকে গরিবের আশ্রয় হওয়ার আহ্বান
গ. উলঙ্গ ছেলেকে আশ্রয়ের আহ্বান
ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বান
১২। কবি কোন কারণে জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়ার প্রার্থনা করছেন?
ক. কৃষকদের দুরবস্থা দেখে
খ. রাস্তার উলঙ্গ ছেলের দুর্দশা দেখে
গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে
ঘ. মানুষকে ভস্মীভূত হতে দেখে
১৩। ‘হিমশীতল’ শব্দের গঠনে ব্যাকরণের যে পরিচয় পাওয়া যায়—
ক. সন্ধি খ. সমাস
গ. প্রত্যয় ঘ. উপসর্গ
১৪। সকালের এক টুকরো রোদকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. কৃষকের চঞ্চল চোখ
খ. এক টুকরো সোনা
গ. এক টুকরো গরম কাপড়
ঘ. এক জ্বলন্ত অগ্নিপিণ্ড
১৫। কবি সুকান্তের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে?
ক. বঞ্চনাকাতর মানুষের
খ. হতদরিদ্র মানুষের
গ. ভবঘুরে মানুষের
ঘ. বিত্তবান মানুষের
১৬। কার প্রতীক্ষায় আমরা হিমশীতল সুদীর্ঘ রাত কাটাই?
ক. সূর্যের খ. শীতবস্ত্রের
গ. ভোরের ঘ. আজানের
১৭। ষড়ঋতুর দেশ বাংলাদেশে ধান কাটার রোমাঞ্চকর দিনগুলো আসে কোন ঋতুতে?
ক. শরতে খ. হেমন্তে
গ. শীতে ঘ. বসন্তে
১৮। জ্বলন্ত অগ্নিপিণ্ড নিচের কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র
গ. গ্রহ ঘ. নক্ষত্র
১৯। সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে?
ক. জড়তা খ. দীনতা
গ. কুঁড়েঘর
ঘ. এক টুকরো কাপড়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
প্রার্থী
৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা