বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
কিশোর কাজি
১। হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
ক. বাগদাদের খ. ইরানের
গ. বাহরাইনের ঘ. সৌদি আরবের
উত্তর: ক. বাগদাদের
২। খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
ক. শাস্তি প্রদানের কৌশল
খ. বিচার করার কৌশল
গ. সত্য উদ্ঘাটনের কৌশল
ঘ. রায় দেওয়ার কৌশল
উত্তর: গ. সত্য উদ্ঘাটনের কৌশল
৩। আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করল?
ক. মোহরের কলসি
খ. জমির দলিল
গ. টাকাপয়সা
ঘ. জলপাইয়ের কলসি
উত্তর: ঘ. জলপাইয়ের কলসি
৪। হজব্রত পালনের জন্য কার মক্কা যাওয়ার খুব ইচ্ছা হলো?
ক. নাজিমের খ. কাজির
গ. আলী কোজাইয়ের
ঘ. নাজিমের স্ত্রীর
উত্তর: গ. আলী কোজাইয়ের
৫। কে মোহরগুলো ফিরিয়ে দিল?
ক. বালক কাজি খ. নাজিম
গ. আলী কোজাই ঘ. নাজিমের স্ত্রী
উত্তর: খ. নাজিম
৬। আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
ক. বন্ধুত্বপূর্ণ খ. শত্রুতামূলক
গ. রাজা-প্রজার ঘ. ভ্রাতৃত্বের
উত্তর: ক. বন্ধুত্বপূর্ণ
৭। নাজিম কলসির মুখ খুলছিল কেন?
ক. সোনার মোহরগুলো নিতে
খ. জলপাই নিতে
গ. কৌতূহলের বশবর্তী হয়ে
ঘ. লোভের বশবর্তী হয়ে
উত্তর: খ. জলপাই নিতে
৮। কাজি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. উর্দু ঘ. ইংরেজি
উত্তর: ক. আরবি
৯। যত্নে রাখলে বড়জোর ছয় মাস রাখা যায়, এ কথা কে বলল?
ক. কাজি খ. নাজিম
গ. ব্যবসায়ী ঘ. আলী
উত্তর: গ. ব্যবসায়ী
১০। কত দিন কেটে যাওয়ার পরও আলী ফিরে এল না?
ক. দুই বছর খ. তিন বছর
গ. চার বছর ঘ. পাঁচ বছর
উত্তর: ক. দুই বছর
১১। নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল?
ক. সোনার মোহর খ. রুপার গয়না গ. সোনার গয়না ঘ. রুপার মোহর
উত্তর: ক. সোনার মোহর
১২। বড় হওয়ার পর বালককে খলিফা কীভাবে পুরস্কৃত করলেন?
ক. উজির নিয়োগ করে
খ. কাজির পদ প্রদান করে
গ. সোনার মোহর দিয়ে
ঘ. প্রাসাদ দান করে
উত্তর: খ. কাজির পদ প্রদান করে
১৩। নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছা হয়েছিল?
ক. আপেল খ. জলপাই
গ. খেজুর ঘ. কাঁঠাল
উত্তর: খ. জলপাই
১৪। হারুন-অর-রশিদের উপাধি কী ছিল?
ক. বাদশাহ খ. সম্রাট গ. রাজা ঘ. খলিফা
উত্তর: ঘ. খলিফা
১৫। ঘুরতে বেরিয়ে খলিফা এক স্থানে কী দেখতে পেলেন?
ক. কতগুলো বালক মারামারি করছে
খ. কতগুলো বালক ছোটাছুটি করছে
গ. কতগুলো বালক ঝগড়া করছে
ঘ. কতগুলো বালক খেলা করছে
উত্তর: ঘ. কতগুলো বালক খেলা করছে
১৬। বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
ক. জলপাই কেনার জন্য
খ. জলপাই বিক্রির জন্য
গ. জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
ঘ. জলপাই কত দিন ভালো থাকে জানার জন্য
উত্তর: ঘ. জলপাই কত দিন ভালো থাকে জানার জন্য
১৭। কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. বাগদাদে খ. মদিনায়
গ. কায়রোতে ঘ. মক্কায়
উত্তর: ঘ. মক্কায়।
রাজকুমার ও ভিখারির ছেলে
১। টম কী রকম ছেলে?
ক. ভ্রমণবিলাসী খ. কল্পনাবিলাসী
গ. দায়িত্বজ্ঞানহীন ঘ. বিদ্যানুরাগী
উত্তর: খ. কল্পনাবিলাসী
২। কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
ক. টম ক্যান্টি খ. জন ক্যান্টি
গ. রাজকুমার এডওয়ার্ড
ঘ. ফাদার এন্ড্রু
উত্তর: গ. রাজকুমার এডওয়ার্ড
৩। কোন শতকে টম ক্যান্টি ও রাজকুমার জন্মগ্রহণ করেন?
ক. চতুর্দশ খ. পঞ্চদশ
গ. ষোড়শ ঘ. সপ্তদশ
উত্তর: গ. ষোড়শ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা